গায়েহলুদের অনুষ্ঠান থেকে ফেরার পথে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

গায়েহলুদের অনুষ্ঠান থেকে ফেরার পথে বাসচাপায় স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। রবিবার (১৪ এপ্রিল) রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাইপাস এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার বড়ইতলী এলাকার মোজাম্মেল হকের ছেলে মো: আসিফ হোসেন হৃদয় (২৬) ও তাঁর স্ত্রী তানজিম বকশী (২১)। বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার (ওসি) এ এফ এম নাসিম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আসিফ ও তাঁর স্ত্রী তানজিম জেলার মির্জাপুর উপজেলার কুড়িপাড়া এলাকায় এক আত্মীয়ের গায়েহলুদের অনুষ্ঠানে গিয়েছিলে। সেখান থেকে বাড়ি ফেরার পথে রবিবার রাত ১১টার দিকে কালিয়াকৈর বাইপাস এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হচ্ছিলেন।

এ সময় টাঙ্গাইলগামী একটি বেপরোয়া দ্রুত গতির বাস তাঁদের দুইজনকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ. এফ. এম. নাসিম জানান , দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ব্যাপরে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ছাত্রশিবির নেতার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

