গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছাত্রলীগ নেতার মৃত্যু

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ছাত্রলীগ নেতা বিএম মো: তন্ময়ের (২০) মৃত্যু হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের তারাইল থেকে টুঙ্গিপাড়াগামী সড়কে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত তন্ময় টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও গিমাডাঙ্গা গ্রামের মো: ফায়েক বিশ্বাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ডুমুরিয়া ইউনিয়নের নৈশকালীন ক্রিকেট খেলা শেষে ১টি মোটরসাইকেল যোগে ৩ জন বাড়ির দিকে রওনা দেন। তারাইল থেকে টুঙ্গিপাড়াগামী সড়কে পৌঁছালে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেলের পিছনে বসে থাকা ছাত্রলীগ নেতা তন্ময় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হন।
অন্য ২ জন গুরুতর আহত হয়। আহতদের চিৎকার শুনে স্থানীয়রা তাদের উদ্ধার করে টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তন্ময়কে মৃত ঘোষণা করেন। আহত অন্য ২ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক ছাত্রলীগ নেতার মৃত্যুর বিষয়ে টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আহম্মেদ আলী বিশ্বাস জানান, এ দুর্ঘটনার বিষয়ে টুঙ্গিপাড়া থানায় ১টি সাধারণ ডায়েরি করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ করা হয়নি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আইফোন ও টাকার লোভে কলেজছাত্রকে হত্যা, গ্রেফতার ২

বিচারকের বাসভবনে ককটেল বিস্ফোরণ: গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার

গোপালগঞ্জে সহিংসতায় নিহত ৩ যুবকের মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের

গোপালগঞ্জে নির্বিচারে সাধারণ মানুষদের গ্রেপ্তার করা হচ্ছে: রাশেদ খাঁন

বগুড়ার শেরপুরে মহাসড়ক অবরোধ

হামলার পর রণক্ষেত্র গোপালগঞ্জ, ১৪৪ ধারা জারি

ফেরার পথে এনসিপি’র গাড়িবহরে হামলা, এসপি’র কার্যালয়ে এনসিপি নেতারা

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জে ইউএনও’র গাড়িতে হামলা-ভাঙচুর

