চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ট্রাক ও সিএনজির সংঘর্ষে যুবক নিহত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে মো: আবদুল হান্নান (৩৪) নামের এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ৯টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কের রাঙ্গুনিয়ার ইছাখালী আপন ক্লাবের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মো: আবদুল হান্নান উপজেলার চন্দ্রঘোনা বনগ্রাম সাবস্টেশন এলাকার মো: আবদুল মান্নানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রাকটি মরিয়মনগর মাছ বাজার থেকে ড্রামে করে মাছ সরবরাহ করে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল। অন্যদিকে অটোরিকশাটি অপর দিক থেকে যাত্রী নিয়ে রোয়াজারহাটের দিকে আসছিল। পথে মধ্যে গাড়ি দুটি ইছাখালী আপন ক্লাবের সামনে এলে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে দুমড়ে-মুচড়ে যায় সিএনজি অটোরিকশাটি। সিএনজিতে থাকা চালকসহ তিনজন যাত্রী গুরুতর আহত হন। দ্রুত তাঁদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক হান্নানকে মৃত ঘোষণা করেন। বাকিরা চিকিৎসাধীন রয়েছে।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ট্রাক ও সিএনজির সংঘর্ষের বিষয়ে রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি ২টি জব্দ করা হয়েছে। ট্রাক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ছাত্রশিবির নেতার

রুমে মিলল চিরকুট, মসজিদে মিলল ঝুলন্ত ইমামের মরদেহ

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

