চাঁপাইনবাবগঞ্জে পরীক্ষা খারাপ হওয়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

চাঁপাইনবাবগঞ্জে এসএসসির গণিত পরীক্ষা খারাপ হওয়ায় মো: ফারান তাসভির মহিম (১৭) নামের এক পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রবিবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা সেতুপাড়া এলাকার নিজ বাড়িতে এ ঘটনাটি ঘটে।
নিহত ফারান তাসভির মহিম সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা সেতুপাড়া এলাকার মো: ইব্রাহিম হকের ছেলে। পরিবারের সূত্রে জানা গেছে, রবিবার এসএসসির গণিত পরীক্ষায় আশানুরূপ ভালো না হওয়ার কারণে অনুশোচনায় সে নিজ বাড়িতে ফ্যানের সঙ্গে রশি বেঁধে আত্মাহত্যা করেছে।

চাঁপাইনবাবগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যার বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তার লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

