চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নামঞ্জুর

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (০২ জানুয়ারি) সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক সাইফুল ইসলাম উভয় পক্ষের যুক্তি-তর্ক শুনে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করেন।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পিপি মোহাম্মদ রায়হানুল ওয়াজেদ চৌধুরী গণমাধ্যমে বলেন, শুনানি হয়েছে। শুনানি শেষে আদালত চিন্মযয়ের জামিন আবেদন নামঞ্জুর করেছে।
এদিন সাবেক ইসকন নেতা চিন্ময় আদালতে হাজির করা হয়নি। আদালতে আইনজীবীর উপস্থিতিতে আসামির ভার্চুয়ালি হাজিরায় জামিন শুনানি হয়।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী গণমাধ্যমে বলেন, জামিন শুনানিতে রাষ্ট্রপক্ষ আপত্তি জানিয়ে বলেন এটি রাষ্ট্রদ্রোহ মামলা, এর সর্বোচ্চ সাজা যাবজ্জীবন। আদালত তার জামিন নামঞ্জুর করেছেন। কেউ সংক্ষুব্ধ হলে উচ্চ আদালতে যাবার সুযোগও রয়েছে।
কৃষ্ণ দাস ব্রহ্মচারীরআইনজীবী অপূর্ব ভট্টাচার্য গণমাধ্যমে বলেন, আদালত জামিন আবেদন নামঞ্জুর করেছেন। আমরা উচ্চ আদালতে যাবো।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আইনজীবী আলিফ হত্যা মামলায় জামিন পেলেন না চিন্ময় কৃষ্ণ দাস

জমি দখল মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

৫ বছরের আইনি লড়াইয়ের অবসান, খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা

রামিসা হত্যা মামলায় আত্মপক্ষ সমর্থনে আদালতে আসামিরা

আদালতে সাক্ষ্য দিতে এসে ন্যায়বিচার চাইলেন রামিসার বাবা

ছাত্রদলের মামলায় কারাগার থেকে মুক্তি পেলেন এনসিপি নেতা তারেক রেজা

ক্রসফায়ারে মেরে ফেলেন আমাকে, এত টাকা কোথায় পাবো?: আদালতে সুব্রত বাইনের মেয়ে

হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি তুহিনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

