চোরকে ধরতে গিয়ে পুলিশ সদস্যের মৃত্যু

কুমিল্লার দেবিদ্বারে এক চোরকে গ্রেফতার করতে গিয়ে সড়কে পড়ে মো: মহিউদ্দিন (৫৯) নামের এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে এই ঘটনা ঘটে।
নিহত মো: মহিউদ্দিন দেবিদ্বার থানায় পুলিশ কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার গাইডুলি এলাকার মো: সাঈদুর রহমানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) সামছুদ্দিন ইলিয়াস বলেন, উপজেলার বারুর এলাকায় রুবেল মিয়া নামের এক চোরকে স্থানীয় লোকজন আটকের পর মারধর করে। খবর পেয়ে গতকাল রাত সাড়ে ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।
তিনি আরও জানান, পরে আসামিকে থানায় আনার পর তার অসুস্থতা বিবেচনা করে পুলিশ সদস্যরা ওই চোরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এময় হাসপাতালের গেটে একটি অটোরিকশা থেকে তাকে নামানোর সময় ওই চোর দৌড়ে পালিয়ে যায়। এসময় পলাতক চোরকে আটক করতে পুলিশ সদস্য মহিউদ্দিনসহ অন্যরা পিছু নেয়। এক পর্যায়ে পুলিশ কনস্টেবল মহিউদ্দিন সড়কে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো: ইব্রাহিম গণমাধ্যমে বলেন, গতকাল ওই পুলিশ সদস্যকে মৃত অবস্থায়ই হাসপাতালে আনা হয়েছিল। তিনি স্ট্রোক করে মারা গেছে বলে জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ছাত্রশিবির নেতার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

