ছাত্রলীগের হামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের ৩ সমন্বয়ক আহত

টাঙ্গাইলের মির্জাপুরে ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়ক আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে মির্জাপুর উপজেলার শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজে এ হামলার ঘটনা ঘটেছে।
আহত সমন্বয়কেরা হলেন, জাকির হোসেন (২৪), ইমন সিদ্দিকী (২৩) ও মোজাহিদুল ইসলাম (১৮) । তাঁদের মধ্যে মোজাহিদুলকে প্রথমে কুমুদিনী হাসপাতালে নেওয়া হয়। পরে তার আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর করা হয়েছে। ঘটনার পর মো: আপন মিয়া নামের ছাত্রলীগের এক কর্মীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের কয়েকজন শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের ভেতরের মাঠে অবস্থান করছিলেন। দুপুর ১২টার দিকে হঠাৎ উপজেলা ছাত্রলীগের সদস্য মো: সিমান্ত ও কর্মী মো: আপনের নেতৃত্বে ছাত্রলীগের একদল নেতা-কর্মী দেশি অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে ওই ৩ জন আহত হন। এ সময় অন্য শিক্ষার্থীরা এগিয়ে এলে ছাত্রলীগের নেতা-কর্মীরা সেখান থেকে পালিয়ে যায়।
শিক্ষার্থীরা আহত ৩ জনকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য কুমুদিনী হাসপাতালে ভর্তি করে। মোজাহিদুল ইসলামের ঘাড়ে দায়ের কোপ লেগে গভীর ক্ষত হয়েছে বলে জানান চিকিৎসকেরা।
ঘটনার পর শিক্ষার্থীদের হাতে আটক ছাত্রলীগ কর্মী আপনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। আপন উপজেলা সদরের পোস্টকামুরী গ্রামের বাসিন্দা শ্রমিক লীগের কর্মী মো: মাহফুজ হোসেনের ছেলে।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো: সালাহ উদ্দিন জানিয়েছেন, ছাত্রলীগ নেতা সিমান্তের নেতৃত্বে এ হামলা সংঘঠিত হয়েছে। পুলিশ হামলার সাথে জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চালাচ্ছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মির্জাপুরের অন্যতম সমন্বয়ক মো: সাজেদুল ইসলাম নিঝুম বলেন, এ হামলার ঘটনায় ছাত্রলীগের সন্ত্রাসীদের নামে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নারায়ণগঞ্জে আসামি ধরতে গিয়ে হামলায় র্যাবের তিন সদস্য আহত

সখিপুরে পাগলা কুকুরে কামড়ে নারী-শিশুসহ আহত ৫০

শেরপুরে পল্লী বিদ্যুতের ঝুলে থাকা তারে কৃষকের মৃত্যু, লাশ খুঁজতে গিয়ে ছেলেও আহত

শেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে যাত্রীর কব্জি বিচ্ছিন্ন

রাশিয়ায় ড্রোন হামলায় বাংলাদেশি যুবক নিহত

কক্সবাজার আদালত চত্বরে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, দু’জন গুলিবিদ্ধসহ আহত ৫

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, ডিম নিক্ষেপ

শেরপুরে জমি বিরোধের জেরে সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১২

ডুয়েটে ভিসি নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত একাধিক

