শেরপুরে

জমি বিক্রির সময় স্ত্রীসহ আটক সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা

`); win.document.close(); }

বিশেষ সংবাদ

জমি বিক্রির সময় শেরপুরের সাব-রেজিস্ট্রার কার্যালয় থেকে স্ত্রীসহ আটক হয়েছেন সাবেক ভূমিমন্ত্রী ও জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম হীরা।

মঙ্গলবার (২৭ মে) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী শেরপুর সাব-রেজিস্ট্রার কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে পুলিশ তাদের শেরপুর সদর থানায় নিয়ে যায়।

শেরপুর জেলা পুলিশ সুপার (এসপি) মো. আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, জমি লেনদেন নিয়ে সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য পেয়ে তারা সাব-রেজিস্ট্রার অফিসে অভিযান চালান। এ সময় স্থানীয় ছাত্র-জনতা সাবেক মন্ত্রী ও তাঁর স্ত্রীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

ঘটনার পরপরই বিক্ষোভে ফেটে পড়ে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। শহরের বিভিন্ন সড়কে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে আটককৃতদের শাস্তির দাবিতে স্লোগান দেন।

উল্লেখ্য, রেজাউল করিম হীরা ১৯৯১ সালে প্রথম সংসদ নির্বাচনে অংশ নেন। তবে তিনি প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে। এরপর ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী সিরাজুল হককে পরাজিত করে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন।

২০০৯ সালে শেখ হাসিনার দ্বিতীয় মন্ত্রিসভায় ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পান হীরা। ২০১৪ সালে বিএনপির নির্বাচন বর্জনের সুযোগে মহাজোটের প্রার্থী হিসেবে জয় পান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলীয় মনোনয়ন না পাওয়ায় মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

মামলা হয়েছে কি না জানতে চাইলে শেরপুর সদর থানার ওসি বলেন, ‘বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। এখনো মামলা নেওয়া হয়নি।’

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রথম দেখাতেই কাকের প্রেমে পড়েছি: ভাবনা

ঢাকার আকাশে উড়ে যাওয়া কাকের ডাক অনেকের কাছে হয়তো সাধারণ দৃশ্য। কিন্তু অভিনেত্রী আশনা হাবিব ভাবনার কাছে সেই কাকই হয়ে উঠেছে ভালোবাসার এক বিশেষ...

অনুমোদনহীন দৃশ্য সংযোজন, আটকে গেল শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমা

অন্বেষণ ডেস্ক : শাকিব খানের ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমার সার্টিফিকেশন সনদ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। অনুমোদনহীন...

জনপ্রিয়

অপরাধ

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

মিরপুরে ইতিহাস গড়ল বাংলাদেশ। পাকিস্তানকে ১০৪ রানের ব্যবধানে হারিয়ে ঘরের মাঠে তাদের বিপক্ষে প্রথম টেস্ট জয় তুলে নিল টাইগাররা। ম্যাচের শেষ বিকেলে নাহিদ রানার...

সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া দক্ষিণ এশিয়ার জন্য উদ্বেগজনক: নাসিরুদ্দিন পাটোয়ারী

বাংলাদেশ–ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং জমি হস্তান্তর সংক্রান্ত সাম্প্রতিক উদ্যোগকে ঘিরে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী। তিনি বলেন,...

বঙ্গবন্ধুর পক্ষেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান: বঙ্গবীর কাদের সিদ্দিকী

মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তবে তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে এমন মন্তব্য করেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী।সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের...

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

মিরপুরে ইতিহাস গড়ল বাংলাদেশ। পাকিস্তানকে ১০৪ রানের ব্যবধানে হারিয়ে ঘরের মাঠে তাদের বিপক্ষে প্রথম টেস্ট জয় তুলে নিল...

সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া দক্ষিণ এশিয়ার জন্য উদ্বেগজনক: নাসিরুদ্দিন পাটোয়ারী

বাংলাদেশ–ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং জমি হস্তান্তর সংক্রান্ত সাম্প্রতিক উদ্যোগকে ঘিরে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির...

বঙ্গবন্ধুর পক্ষেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান: বঙ্গবীর কাদের সিদ্দিকী

মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তবে তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে এমন মন্তব্য করেছেন...

‘আওয়ামী লীগের মুখে থু থু দেবে জনগণ’: স্পিকার

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে নির্মাণাধীন জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মকে গণতন্ত্র ও আন্দোলনের ইতিহাস জানাবে বলে মন্তব্য করেছেন জাতীয়...

বগুড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ঢাকায় গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে বগুড়ার গাবতলী উপজেলা পরিষদের সাবেক...

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের উদ্দেশে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন...