জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ম্যারাথনে দৌড়ালেন আসিফ মাহমুদ

রাজধানীতে প্রতীকী ম্যারাথনের মধ্য দিয়ে স্মরণ করা হলো ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি। শুক্রবার (১৮ জুলাই) সকালে শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলা মাঠ প্রাঙ্গণ থেকে এই ম্যারাথন দৌড় শুরু হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ ম্যারাথনে অংশ নেন নানা বয়সের দৌড়বিদরা। এতে সবার সঙ্গে মিলিয়ে দৌড়ান উপদেষ্টা আসিফ মাহমুদও। তরুণদের মধ্যে ছিলো উচ্ছ্বাস, আয়োজনজুড়ে ছড়িয়ে পড়ে একধরনের সম্মিলিত উদ্দীপনা।
ম্যারাথনে অংশ নেওয়া একাধিক তরুণ দৌড়বিদ জানান, এমন আয়োজন তাদের অনুপ্রাণিত করে এবং ইতিহাস স্মরণের এই ব্যতিক্রমী উপায়কে তারা সাধুবাদ জানান।
ম্যারাথন দৌড় শেষে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি ও পোস্ট শেয়ার করেন আসিফ মাহমুদ। পোস্টে তিনি লেখেন, ‘ছাত্র ও জনতার জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতীকী ম্যারাথনে প্রতিযোগীদের সঙ্গে অংশ নেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।’
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ও হাসনাতের ২৫ কোটি টাকা নেওয়ার অভিযোগ

দক্ষিণ কোরিয়ায় মানবাধিকার সম্মেলনে যোগ দিতে দেশ ছাড়লেন আসিফ মাহমুদ

পেলে-কাফু-রোনালদোদের রেকর্ডে ভাগ বসাবেন মেসি

যুক্তরাষ্ট্র বিদায়, এবার ইংল্যান্ডের হাতে বিশ্বকাপ দেখতে চান ট্রাম্প প্রশাসন

ফিফার নতুন নিয়ম ম্যাচটা নষ্ট করে দিয়েছে: সুইস কোচ মুরাত ইয়াকিন

অতিরিক্ত সময়ের ঝলকে শেষ চারের টিকিট পেল আর্জেন্টিনা

রোনালদোর মহিমা অন্য পর্যায়ের, অরা’র উদাহরণ তিনিই: ইয়ামাল

‘আমাদের একজন সালাহ, ২৬ জন মেসি’, মিশরের সহকারী কোচ

এটা বাতিল করে দেখাও: ট্রাম্পকে খোঁচা বেলজিয়ামের

