নওগাঁর বদলগাছীতে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

নওগাঁর বদলগাছীতে একটি আম বাগান থেকে এচাহক (৬৫) নামের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (০১ জুন) উপজেলার সোহাসা গ্রামের একটি আম বাগান থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত এচাহক উপজেলার বদলগাছী সদর ইউনিয়নের সোহাসা গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ মে) দিবাগত রাতে ঐ বৃদ্ধ নিজ বাড়ির পাশে একটি আম বাগানের আমের গাছের ডালের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। আরও জানা যায়,পরিবারের উপর অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন।
নওগাঁর বদলগাছীতে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে নিহতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আত্মহত্যার ঘটনায় একটি ইউ ডি মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

