নেত্রকোনায় বিদ্যালয়ের নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

নেত্রকোনায় বিদ্যালয়ের নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো: তৌহিদুল ইসলাম (১৭) নামের ১জন শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে আটপাড়া উপজেলার রূপচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের কাজ করার সময় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত তৌহিদুল ইসলাম মোহনগঞ্জ উপজেলার বাত্তিরকোনা গ্রামের মো: জাহাঙ্গীর আলমের ছেলে।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তাওহীদুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ দুর্ঘটনাটির তদন্ত করা হচ্ছে।

নেত্রকোনায় বিদ্যালয়ের নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহতর ঘটনার বিষয়ে নেত্রকোনার-৩ (আটপাড়া, কেন্দুয়া) আসনের এমপি অসীম কুমার উকিল বলেন, কাজের অনিয়ম দুর্নীতির কারণে বিম ধসে পড়ে শ্রমিকের মৃত্যু হয়েছে। এ বিষয়েটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। তিনি সঠিক তদন্ত দাবি করে এর বিচার চান।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

নারায়ণগঞ্জের সাবেক এসপি গোলাম মোস্তফা রাসেল বরখাস্ত

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

