প্রতিবেশীর বাড়িতে মুরগি যাওয়ায় নারীকে কুপিয়ে জখম

প্রতিবেশীর বাড়িতে মুরগি যাওয়ায় রাশিদা বেগম নামের এক প্রতিবন্ধী নারীকে কুপিয়ে জখম করা হয়েছে। মঙ্গলবার (১৪ মে) দুপুরে নাটোরের বড়াইগ্রাম উপজেলার থানা মোড় এলাকায় এ ঘটনা ঘটেছে। আহত রাশিদা বেগম থানা মোড় এলাকার ভ্যানচালক আব্দুল লতিফের স্ত্রী।
স্থানীয়রা জানান, আজ দুপুরে রাশিদা বেগমের মুরগি প্রতিবেশীর ফজলুর রহমানের বাড়িতে যায়। এ সময় ফজলুর রাশিদার বাড়িতে গিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
পরে রাশিদা বেগম তাকে গালমন্দ করতে নিষেধ করলে ফজলুর রহমান ক্ষিপ্ত হয়ে একটি শাবল দিয়ে তার মাথায় একাধিকবার আঘাত করেন। এতে তিনি গুরতার আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে ঘটনাস্থল থেকে ফজলুর পালিয়ে যায়। পরে তার পরিবারের সদস্যা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আযম খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মা পেটানো সেই ছেলের ৩ মাসের জেল

লালপুরে মাদক ও সাইবার অপরাধবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

নাটোরে নারীর গোপন ভিডিও ধারণ, ছড়িয়ে দেওয়ার অভিযোগে মাওলানা মিরাজ গ্রেপ্তার

তেল দিতে দেরি, নাটোরে ফিলিং স্টেশনে ভাঙচুর; বিক্রি বন্ধ

আগামীকাল ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাটোরে বসতঘরে আগুনে পুড়ে মা ও দেড় বছরের শিশুর মৃত্যু, দগ্ধ শাশুড়ি

নাটোরের সিংড়ায় কলেজ শিক্ষককে কুপিয়ে ও গলাকেটে হত্যা

নাটোরে ট্রাকের ধাক্কায় সেনা সার্জেন্ট নিহত

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

