ফরিদপুর সদরে বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১৩

ফরিদপুর সদরে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৩ জনের মধ্যে একই পরিবারের ৫ জন। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কানাইপুরে অ্যাবলুম ক্যাফেটেরিয়ার সামনে এ দুর্ঘটনা ঘটেছে।
একই পরিবারের নিহতরা ৫ জন হলেন, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বেজিডাঙ্গা গ্রামের মো: রফিক মোল্লা (৩৫), তার স্ত্রী সুমি বেগম (২৩), ২ ছেলে হাবিব মোল্লা (৩) ও রুহান মোল্লা (৬) এবং রফিক মোল্লার মা।
নিহত রফিক মোল্লা ঢাকায় একটি সরকারি অফিসে লিফটম্যান হিসেবে চাকরি করতেন। তিনি ঈদের ছুটি শেষে মা, স্ত্রী এবং ২ সন্তানকে নিয়ে পিকআপভ্যানযোগে ঢাকায় যাচ্ছিলেন।
ফরিদপুর সদরে সড়ক দুর্ঘটনার বিষয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে মাগুরাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সাথে ফরিদপুরের আলফাডাঙ্গা থেকে আসা ১টি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।
এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১১ জনের এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিহত আরেকজনের নাম-পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন মর্জিনা বেগম।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ছাত্রশিবির নেতার

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে আগুন, চালকসহ দুইজনের মৃত্যু

দুপচাঁচিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

শেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে যাত্রীর কব্জি বিচ্ছিন্ন

শেরপুরে ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

শেরপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজি চালক নিহত

