ফেরদৌসের হয়ে প্রয়োজনে ঢাকায় নির্বাচনী প্রচারে নামবেন জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণা

ফেরদৌসের হয়ে প্রয়োজনে ঢাকায় নির্বাচনী প্রচারে নামবেন কলকাতার জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণা। ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। পশ্চিমবঙ্গেও তার জনপ্রিয়তা রয়েছে। নির্বাচন প্রসঙ্গে কলকাতার গণমাধ্যমে একটি সাক্ষাৎকার দিয়েছেন ফেরদৌস আহমেদ। আর সেই আলাপেই তিনি জানিয়েছেন,তার বন্ধু ঋতুপর্ণা প্রয়োজনে তিনি ঢাকায় এসে তার নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার কথাও দিয়েছে।
ফেরদৌস বলেন, ঋতুপর্ণা তার খুব ভাল বন্ধু। ও তো বলেছে প্রয়োজনে ঢাকায় এসে ফেরদৌসের হয়ে নির্বাচনের প্রচারও করবে। (হাসতে হাসতে) কিন্তু আমি তার পর ওকে আমি কলকাতায় যে কাণ্ড ঘটিয়েছিলাম, সেটা মনে করিয়ে দিলাম।
চিত্রনায়ক ফেরদৌস জানান,অনেক টলিউড তারকাই তাকে শুভেচ্ছা জানিয়েছে। ২০১৯ সালে বাংলাদেশ-ভারত সীমান্তের রায়গঞ্জ এলাকায় টলিউড তারকা পায়েল ও অঙ্কুশ হাজরা ভারত সরকারের সাথে রাজনৈতিক প্রচারণায় অংশ নিতে বিপাকে পড়েন ফেরদৌস। এই কাজের জেরে অভিনেতাকে কালো তালিকাভুক্ত করে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অবশ্য দুই বছর পর তার নিষেধাজ্ঞা উঠে যায়।
এ বিষয়ে ফেরদৌস জানান, আমি কলকাতাকে সব সময়ই দেশের বাইরে আমার দেশ হিসেবে দেখেছি। সেখান থেকে প্রায় দুই বছর আমি দূরে ছিলাম। একাধিক সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিতে হয়েছিল। ওই একটা ভুলের জন্য আমাকে প্রচুর ভুগতে হয়েছে। আমি এখনো ওই ঘটনার জন্য দুঃখপ্রকাশ করি।
কারণ আমি তখন নিয়মকানুন জানতাম না। কলকাতায় দীর্ঘদিন কাজের ফলে আমি দুই বাংলারই অনেক কাছের মানুষ। যারা আমাকে নিয়ে গিয়েছিলেন, তারাও এ বিষয়ে জানতেন না হয়তো আবেগের বশবর্তী হয়ে বিষয়টা খেয়াল করেননি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আ. লীগের মনোনয়ন অনুষ্ঠানে ইউনিফর্ম পরে উপস্থিত, অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

২৩ জুন আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, ঢাকাহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

শেরপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ কর্মী সাব্বির গ্রেপ্তার

লন্ডনের কেমব্রিজ থানায় হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

অবশেষে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন: বঙ্গভবন

নৌবাহিনীর নতুন প্রধানকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ: এমপি নজরুলকে তাহেরী

বদলে যাচ্ছে ই-পাসপোর্ট, যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি

