ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের কেজি ৫০ টাকা

সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের দাম। কেজিতে ১০-১৫ টাকা কমে বর্তমানে পাইকারী বাজারে ৫০-৫৫ টাকা কেজি দামে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, ভারত থেকে আমদানি বৃদ্ধি হওয়ায় কমতে শুরু করেছে পেঁয়াজের দাম।
পেঁয়াজের দাম কমায় স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে। তবে নতুন দেশি আলু আগের ৭০-৭৫ টাকা দরেই বিক্রি হচ্ছে। রবিবার (১৫ ডিসেম্বর) দুপুরে হিলি বাজার সরেজমিন ঘুরে এ তথ্য পাওয়া গেছে।
হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতারা জানিয়েছেন, ভারতীয় পেঁয়াজ আমদানি অব্যাহত থাকায় খুচরা বাজারে কমতে শুরু করেছে দাম। বর্তমানে বাজারে পেঁয়াজ ৫০-৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমরা কম দামে কিনে কম দামেই বিক্রি করছি।
সেই সাথে বাজারে আগের থেকে ক্রেতাও অনেক বৃদ্ধি পেয়েছে। হিলি কাস্টমসের তথ্য অনুযায়ী শনিবার (১৩ ডিসেম্বর) ভারতীয় ২২ ট্রাকে ৬৪০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাজারে সরবরাহ স্বাভাবিক, কমেছে আদা-রসুন-পেঁয়াজের দাম: প্রতিমন্ত্রী

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৪ হাজার টাকার বেশি

পাইপলাইনে ভারত থেকে এলো আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল

টানা ৫ দফায় কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২৩ হাজার টাকার বেশি

স্বর্ণের দাম টানা দুই দফায় ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা

ভারত থেকে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

ফের স্বর্ণের দাম কমলো

