মুক্তি পেলেন নারায়ণগঞ্জে জেলা ছত্রদলের সাবেক সভাপতি জাকির খান

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান দীর্ঘ কারাবাস শেষে মুক্তি পেয়েছেন। রোববার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পাওয়ার পর, তার শত শত নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষী তাকে ফুলের মালা দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।
জেলগেট থেকে বেরিয়ে আসার মুহূর্তেই দেখা যায়, হাত উঁচিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও ফিলিস্তিনের পতাকা নাড়ছেন জাকির খান। তখনই শুরু হয় বিজয়ের শোভাযাত্রা—গাড়িতে চড়ে পুরো শহরজুড়ে এক উচ্ছ্বাসময় শোডাউন।
কারাগারের সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ জানান, একটি মামলায় পাঁচ বছরের কারাদণ্ডের মেয়াদ শেষে নিয়ম অনুযায়ী জাকির খানকে মুক্তি দেওয়া হয়।
জাকির খানের আইনজীবী অ্যাডভোকেট রবিউল ইসলাম জানান, তার বিরুদ্ধে মোট ৩৩টি মামলা ছিল, যার মধ্যে ৩২টিতে তিনি খালাস পেয়েছেন। বাকি একটি মামলায় তিনি বর্তমানে জামিনে রয়েছেন।
জেলমুক্তির এই দিনটি শুধু জাকির খানের জন্য নয়, তার অনুসারীদের জন্যও এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে যেখানে অপেক্ষা, বিশ্বাস ও অবশেষে বিজয়ের গল্প জড়িয়ে রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ছাত্রদলের মামলায় কারাগার থেকে মুক্তি পেলেন এনসিপি নেতা তারেক রেজা

গাবতলীতে শহীদ জিয়ার পৈত্রিক ভিটায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঝিনাইদহে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ২২ জনের বিরুদ্ধে ছাত্রদলের মামলা

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা

অস্ত্র প্রদর্শনের অভিযোগ দুই ‘শিবির নেতা’র গ্রেপ্তার চাইলেন ছাত্রদলের নাসির

আইনজীবী আলিফ হত্যা মামলায় জামিন পেলেন না চিন্ময় কৃষ্ণ দাস

জামিন পেলেন সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন

রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

ডেমরায় বিএনপি নেতার বাড়িতে গুলি: ছাত্রদল নেতাসহ গ্রেফতার ২, অস্ত্র ও গুলি উদ্ধার

