মুন্সীগঞ্জের গজারিয়ায় বাসের নিচে মোটরসাইকেল, চালক নিহত

মুন্সীগঞ্জের গজারিয়ায় বাসচাপায় মোটরসাইকেল চালক মো: আক্তার হোসেন ঢালী (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (০৭ মার্চ) দুপুর ১২টার দিকে ঢাকা থেরক চট্টগ্রামগামী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত আক্তার হোসেন ঢালী গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের শ্রীনগর গ্রামের মৃত মো: হোসেন ঢালীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভবেরচর ঈদগাহ এলাকায় ঢাকাগামী লেন থেকে কুমিল্লাগামী লেনে ইউটার্ন নেওয়ার সময় তিশা পরিবহনের ১টি যাত্রীবাহী বাস ১টি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক আক্তার হোসেন ঢালীর মৃত্যু হয়।

গজারিয়া ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার মো: আলী আজগর জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ওই গাড়ি ২ টি মহাসড়ক থেকে সরানোর চেষ্টা চলছে।
মুন্সীগঞ্জের গজারিয়ায় সড়ক দুর্ঘটনার বিষয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: হুমায়ুন কবির জানান, নিহতের মরদেহ গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। বাসটি আটক করা হলেও বাসটির চালক এবং তার হেলপার পালিছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: তথ্য উপদেষ্টা

