৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

দেশের ইলিশ সম্পদ রক্ষায় আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন দেশব্যাপী ইলিশ আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ ডিম ছাড়ার সুযোগ দিতেই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। নিষেধাজ্ঞা চলাকালীন দেশব্যাপী ইলিশ পরিবহন, মজুদকরণ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ-এর সভাপতিত্বে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় ইলিশ আহরণে বিরত থাকা নিবন্ধিত জেলেদের সরকার ভিজিএফ খাদ্য সহায়তা দেবে।
সভায় সভাপতির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, ইলিশের টেকসই উৎপাদন নিশ্চিত করতে মা ইলিশ রক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। বিশেষ করে বরিশাল, চাঁদপুর ও ভোলার মতো ইলিশের প্রধান প্রজনন ক্ষেত্রগুলোতে নজরদারি ও অভিযান আরও জোরদার করতে হবে।

তিনি আরও বলেন, প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধের সিদ্ধান্ত কঠোরভাবে বাস্তবায়নে জেলা প্রশাসন, নৌপুলিশ, কোস্টগার্ড ও মৎস্য বিভাগকে সমন্বিতভাবে কাজ করতে হবে। প্রয়োজনে হটস্পটগুলোতে অতিরিক্ত নৌযান ও লজিস্টিক সহায়তা দেওয়া হবে। এছাড়া অবৈধভাবে ধরা মাছের বাজারজাতকরণ বন্ধে বরফকল, আড়ত ও বাজারে নজরদারি বাড়ানোর পাশাপাশি চাঁদপুর মোহনা সহ প্রজননক্ষেত্রগুলোতে অবৈধ জাল অপসারণে কঠোর অভিযান চালানো হবে।
সভায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ইলিশের উৎপাদন কমে যাওয়ার কারণ গবেষণার মাধ্যমে খুঁজে বের করতে হবে। কার্যক্রমে কোনো ঘাটতি বা দুর্বলতা থাকলে তা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। তিনি নিষিদ্ধ জালের উৎপাদন ও বিক্রি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেন।
প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, নিষিদ্ধ সময়ে মাছ ধরা থেকে বিরত থাকা প্রকৃত জেলেরা যেন সরকারের দেওয়া প্রণোদনা সঠিকভাবে পান, তা নিশ্চিত করতে তদারকি বাড়ানো হবে। ইলিশকে জাতীয় সম্পদ ও জিআই পণ্য হিসেবে রক্ষা করতে এবং এর উৎপাদন বাড়াতে একটি সমন্বিত কর্মপরিকল্পনা নেওয়া হবে বলে তিনি জানান।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: তথ্য উপদেষ্টা

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

