রাজধানীর মগবাজারে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

রাজধানীর মগবাজারে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) এই দুর্ঘটনাটি ঘটে। অজ্ঞাত ওই নারীর নাম পরিচয় তাৎক্ষণিকভাবে পুলিশ জানতে পারেনি। হাতিরঝিল থানার এসআই তমেজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো: তমেজ উদ্দিন জানান, শনিবার সকাল সোয়া ৯টায় রাজধানীর মগবাজার রেলক্রসিং এলাকায় রেললাইন পার হওয়ার সময়ে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হন ওই নারী। তিনি আরও জানান, পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে স্থানীয় ইনসাফ হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রেলওয়ে পুলিশকে দুর্ঘটনার বিষয়টি জানানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

শেরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় নিহত ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ১৭৯ জন গ্রেপ্তার

রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার, ২৫০ পয়েন্টে পয়েন্টে চেকপোস্ট

