রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় রাজিব (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের অপর আরোহী মো: মোসলেউদ্দিন।
আজ বুধবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে রূপগঞ্জ উপজেলার এশিয়ান মহাসড়কের আমলাবো এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। আহত মো: মোসলেউদ্দিনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুলতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: আলী আশরাফ মোল্লা বলেন, ভুলতা থেকে কাঞ্চনগামী মোটরসাইকেলটিকে অপর দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী রাজিব মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। আহত হন মোটরসাইকেলে থাকা অপর ব্যক্তি মোসলেউদ্দিন। খবর পেয়ে ভুলতা হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। আহত ব্যক্তিকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান মো: আশরাফ মোল্লা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

শেরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় নিহত ২

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

শেরপুরে পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

