শেরপুরে আওয়ামীলীগ ও যুবলীগের হরতালবিরোধী মিছিল

নাশকতা রোধে ও জনগনের নিরাপত্তায় আওয়ামী লীগের নেতাকর্মীরা দিনব্যাপী অবস্থান নিয়ে সক্রিয় থাকবে এবং বিএনপি-জামায়াত কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না বলে সমাবেশ থেকে বলা হয়।
শেরপুরে আওয়ামীলীগ ও যুবলীগের নেতাকর্মীরা শহরের বিভিন্ন জায়গায় হরতালবিরোধী মিছিল করেছে। আন্দোলনের নামে অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারী বিএনপি-জামায়াতের অবৈধ হরতালের প্রতিবাদে বগুড়ার শেরপুর উপজেলা আওয়ামীলীগ ও যুবলীগের উদ্দ্যোগে পৃথকভাবে উন্নয়ন, শান্তি সমাবেশ ও হরতালবিরোধী মিছিল করা হয়েছে।
রোববার (২৯ অক্টোবর) বেলা ১১টায় ঢাকা-বগুড়া মহাসড়কে শেরপুরে আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সুলতান মাহমুদের নেতৃত্বে এবং অন্যদিকে যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেক ও সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান ভুট্টোর নেতৃত্বে মিছিল বের করা হয়। এ সময় হরতাল বিরোধী মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বিএনপি জামায়াত বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে।
আওয়ালীগের মিছিল ও যুবলীগের মোটরসাইকেল শোডাউন নিজ নিজ কার্যালয় হতে বের হয়ে ঢাকা-বগুড়া মহাসড়কের ধুনটরোড, কলেজরোডসহ পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে নিজ নিজ কার্যালয়ের সামনে এসে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. গোলাম ফারুক, সহ-সভাপতি সাইফুল বারী ডাবলু, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম খোকন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ জামাল সিরাজী, শেরপুর শহর আওয়ামীলগের সভাপতি সারওয়ার রহমান মিন্টু, সাধারণ সম্পাদক গোলাম হোসেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি রেজাউল করিম সিপ্লব, সাধারণ সম্পাদক নুরে আলম সানি, উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ন কবীর ড্যানি ও সাধারণ সম্পাদক সাদায়েত জামান নিহাল বক্তব্য রাখেন।

অন্যদিকে যুবলীগের হরতাল বিরোধী শোডাউন ও শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেক, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান ভুট্টো, উপজেলা যুবলীগ নেতা ফারাজুল ইসলাম, আরিফ মোল্লা, ফেরদৌর সরকার, বেলাল হোসেন রুবেল, আবু বক্কর সিদ্দিক, পৌর যুবরীগের সভাপতি ফেরদৌস সরকার মুকুল, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান সরকার, সহ-সভাপতি, নান্নু , মাহফুজুর রহমান মনির, আতিকুর রহমান আতিক, শাহিন শেখ, দেবু পাল, মামুন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা সহ বিভিন্ন ইউনিয়ন যুবলীগের নেতা কর্মীরা।
সমাবেশ শেষে বক্তারা, নাশকতা রোধে ও জনগনের নিরাপত্তায় আওয়ামী লীগের নেতাকর্মীরা দিনব্যাপী অবস্থান নিয়ে সক্রিয় থাকবে এবং বিএনপি-জামায়াত কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না বলে উল্লেখ করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আ. লীগের মনোনয়ন অনুষ্ঠানে ইউনিফর্ম পরে উপস্থিত, অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

২৩ জুন আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, ঢাকাহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

শেরপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ কর্মী সাব্বির গ্রেপ্তার

লন্ডনের কেমব্রিজ থানায় হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

অবশেষে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন: বঙ্গভবন

নৌবাহিনীর নতুন প্রধানকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ: এমপি নজরুলকে তাহেরী

বদলে যাচ্ছে ই-পাসপোর্ট, যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি

