অন্বেষণ ডেস্ক :

১ টাকা ঘুষ খেয়ে থাকলে কান কেটে দেব: ইনু

বিশেষ সংবাদ

১ টাকা ঘুষ খেয়ে থাকলে কান কেটে দেব বলে জানিয়েছেন মো: হাসানুল হক ইনু। কুষ্টিয়া-২ (মিরপুর, ভেড়ামারা) আসনে নৌকার প্রার্থী মো: হাসানুল হক ইনু জানিয়েছেন, গত ১৫ বছরে যদি ১ টাকাও চুরি কিংবা ঘুষ খেয়ে থাকি, তাহলে আমার কান কেটে আপনাদেরকে দিয়ে দেব।

শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরের দিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নে গণসংযোগকালে তিনি এমন কথা বলেছেন।

হাসানুল হক ইনু বলেন, গত ১৫ বছরে দুর্নীতি, অনিয়ম, টেন্ডারবাজি, নিয়োগবাণিজ্য, ঘুষবাণিজ্য করিনি। যদি ১ টাকা চুরি কিংবা ঘুষ খেয়ে থাকি, তাহলে আমার কান কেটে আপনাদেরকে দিয়ে দেব। এলাকা ও জাতির স্বার্থে আমি সব সময় আপনাদের সাথে আছি। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আমাকে নৌকা মার্কা দিয়েছেন।

আওয়ামী লীগ ও জাসদ ২ ভাই, উল্লেখ করে তিনি জানান, আমরা একসাথে আছি, একসাথে লড়বো। আমি ১৫ বছর এই এলাকার মানুষের সাথে চলাফেরা করছি। আমি সাধ্যমতো এই অঞ্চলের মানুষের পাশে থেকে উন্নয়ন করেছি। সবাই খুশি হবে এটা আমি মনে করি না। ২-১জন গালি দিতেই পারে। বাংলাদেশের মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে সেজন্যই আমরা শেখ হাসিনার পাশে আছি। যদি শান্তি চান তাহলে নৌকা মার্কায় ভোট দিবেন। যদি সন্ত্রাস, মাস্তানি, দুর্নীতি না চান তাহলে আপনারা নৌকায় ভোট দিবেন।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এস এম মো: আনছার আলী, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক মো: আব্দুল আলিম স্বপন, পেীরসভার মেয়র আনোয়ারুল কবীর টুটুল, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রওশন জামিল সিদ্দিক রাসেল, চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন, বাহিরচর ইউনিয়ন জাসদের সভাপতি হাজি শফিকুল ইসলাম শফি, সাধারন সম্পাদক আবু হাসান, কুষ্টিয়া জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অশিত বুমার সিংহ রায়, কৃষি বিষয়ক সম্পাদক বশির উদ্দিন বাচ্চু, ভেড়ামারা পৌর জাসদের সাধারন সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল বকুল, ধরমপুর ইউনিয়ন জাসদের সভাপতি মো: আয়ুব আলী, মোকারিমপুর ইউনিয়ন জাসদের সাধারন সম্পাদক বেনজির আহমেদ বেনু এবং সহসভাপতি মো: রফিকুল ইসলাম প্রমুখ।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে শেরপুর হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর...

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়েছি, এতে জাতীয়ভাবে একমত থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের দায়মুক্তি (ইনডেমনিটি) দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ বিষয়ে জাতীয়ভাবে সম্মত থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি।বুধবার...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে শেরপুর হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার...

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়েছি, এতে জাতীয়ভাবে একমত থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের দায়মুক্তি (ইনডেমনিটি) দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ বিষয়ে জাতীয়ভাবে সম্মত...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর...

শেরপুরে অটোভ্যানসহ এক কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

বগুড়ার শেরপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (১১ মার্চ) বিকেলে...

ঈদে মহাসড়কে নিরাপদ যাতায়াত ও শৃঙ্খলা নিশ্চিতে শেরপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-রংপুর মহাসড়কে আইনশৃঙ্খলা বজায়...

লক্কর-ঝক্কর বাস ঠেকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: ডিএমপি কমিশনার

রাজধানীর সড়কে ফিটনেসবিহীন বা ‘লক্কর-ঝক্কর’ বাস চলাচল বন্ধে মোবাইল...