আ. লীগ নিষিদ্ধ করেই গেছে, বিএনপি মুখ ফিরিয়ে নিলে জামায়াত কি রাজনীতি করতে পারবে: প্রতিমন্ত্রী

আওয়ামী লীগ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করে গেছে, এমন মন্তব্য করে বিএনপির সঙ্গে সম্পর্কের সমীকরণ বদলে গেলে দলটির রাজনৈতিক ভবিষ্যৎ কী হবে, সেই প্রশ্ন তুলেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
মঙ্গলবার (১৮ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জামায়াতের রাজনৈতিক অবস্থান নিয়ে এ প্রশ্ন তোলেন।
নুরুল হক নুর লিখেছেন, ‘আ.লীগ তো জামায়াতকে নিষিদ্ধ করেই গেছে। বিএনপি যদি জামায়াতের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, জামায়াত রাজনীতি করতে পারবে?’
জামায়াতের নেতাকর্মীদের উদ্দেশে প্রশ্ন রেখে তিনি আরও বলেন, ‘জামায়াতের মূর্খ নেতাকর্মীরা কি এ কথা উপলব্ধি করতে পারে?’
একই স্ট্যাটাসে জামায়াত-শিবিরের কর্মীদের নিয়েও সমালোচনা করেন নুর। তিনি বলেন, দলের ‘অতিউৎসাহী কর্মীরা’ যতই তৎপরতা দেখাক, জামায়াত দেশের মূলধারার রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে না।
নুর বলেন, ‘জামায়াত-শিবিরের অতিউৎসাহী কর্মীরা যতোই লাফালাফি করুক জামায়াত কখনোই এদেশের কোনো মেইনস্ট্রিম রাজনৈতিক দল হয়ে উঠতে পারবে না।’
তার এই মন্তব্যে জামায়াতের রাজনৈতিক অবস্থান, বিএনপির সঙ্গে দলটির সম্পর্ক এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নির্বাচন কমিশনার ও প্রতিমন্ত্রী 'হা-ডু-ডু' খেলছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

নির্বাচনী কোনো কলঙ্ক নেবে না সরকার: প্রতিমন্ত্রী

সরকারি দলের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই: জামায়াত আমির

‘আল্লাহর অশেষ রহমত, বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না’: রুমিন ফারহানা

গুলিস্তানে জাসদ কার্যালয়ে আটক ২৭৮ জনের মধ্যে ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার ঘটনায় শাসক দলের লোকজন জড়িত: মিয়া গোলাম পরওয়ার

আওয়ামী লীগের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

গণতন্ত্রকে ধ্বংস করতে বিরোধী দল নতুন চক্রান্তে লিপ্ত হয়েছে: এ্যানি

