আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায় মারা গেছেন

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, দিনাজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায় মারা গেছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১০টা ৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ৯৫ বছর বয়সে তার মৃত্যু হয়।
পরিবার জানিয়েছে, বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় তিনি চিকিৎসাধীন ছিলেন। বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টার দিকে দিনাজপুরের বিরল উপজেলার ৯ নম্বর মঙ্গলপুর ইউনিয়নের মোস্তফাবাদ গ্রামে পারিবারিক শ্মশানে তাঁর শেষকৃত্য ও অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। তার বড় ছেলে অরবিন্দু রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
সতীশ চন্দ্র রায় ১৯৪১ সালের ৩০ নভেম্বর বিরল উপজেলার মোস্তফাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবনেই রাজনীতির সঙ্গে তার সম্পৃক্ততা শুরু হয়। কর্মজীবনের শুরুতে শিক্ষকতা করলেও পরে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন তিনি।
স্বাধীনতার পর আওয়ামী লীগের রাজনীতিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তৎকালীন দিনাজপুর-৭ এবং পরবর্তী সময়ে দিনাজপুর-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন সতীশ চন্দ্র রায়।
১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে মন্ত্রিসভায় স্থান পান তিনি। প্রথমে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্বও পান।
দীর্ঘ রাজনৈতিক জীবনে স্থানীয় ও জাতীয় পর্যায়ে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন এই প্রবীণ নেতা। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
মৃত্যুকালে সতীশ চন্দ্র রায় স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী, রাজনৈতিক সহযোদ্ধা ও অনুসারী রেখে গেছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নির্বাচন কমিশনার ও প্রতিমন্ত্রী 'হা-ডু-ডু' খেলছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

নির্বাচনী কোনো কলঙ্ক নেবে না সরকার: প্রতিমন্ত্রী

সরকারি দলের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই: জামায়াত আমির

‘আল্লাহর অশেষ রহমত, বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না’: রুমিন ফারহানা

গুলিস্তানে জাসদ কার্যালয়ে আটক ২৭৮ জনের মধ্যে ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার ঘটনায় শাসক দলের লোকজন জড়িত: মিয়া গোলাম পরওয়ার

আওয়ামী লীগের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

গণতন্ত্রকে ধ্বংস করতে বিরোধী দল নতুন চক্রান্তে লিপ্ত হয়েছে: এ্যানি

