শেরপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ ও কৃষক লীগের ২ নেতা গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে বিস্ফোরকদ্রব্য আইনে দায়ের হওয়া একটি মামলায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও কৃষক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) দিবাগত রাতে উপজেলার পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবদুল হান্নান (৪৮) এবং শাহবন্দেগী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি তোফাজ্জল হোসেন (৫৫)। আবদুল হান্নান ভাদাইশপাড়া গ্রামের এবং তোফাজ্জল হোসেন ঘোলাগাড়ি গ্রামের বাসিন্দা।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৫ নভেম্বর বিএনপির একটি দলীয় কর্মসূচিতে বিস্ফোরণ ঘটিয়ে হামলার অভিযোগে ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর শেরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু বাদী হয়ে দায়ের করা ওই মামলায় ১৪১ জনের নাম উল্লেখসহ আরও ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছিল।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া আবদুল হান্নান ওই মামলার এজাহারনামীয় আসামি। অন্যদিকে, তোফাজ্জল হোসেন তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই মামলায় আসামি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। বুধবার রাতে মির্জাপুর বাজার ও ঘোলাগাড়ি বাজার এলাকায় পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, “বুধবার থেকে উপজেলায় বিশেষ অভিযান শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় বিস্ফোরক মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাঁদের আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রাজশাহী রেঞ্জের সেরা তদন্ত কর্মকর্তা শেরপুর থানার জয়নুল আবেদীন

রাজশাহীতে তাজা লাইভ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

শেরপুরে দুই বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

শেরপুরে আদিবাসী দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ

শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও চাঁদা দাবির অভিযোগ

শেরপুরে মহাসড়কের রেলিংয়ে ট্রাকের ধাক্কা

শেরপুরে সহায়তার টোপ দিয়ে বৃদ্ধার স্বর্ণের চেন নিয়ে উধাও ২ যুবক

শেরপুরে ইয়াবাসহ যুবককে ১৪ দিনের কারাদণ্ড

