শেরপুরে বিস্ফোরক মামলায় স্বাস্থ্যকর্মী ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে নাশকতামূলক কর্মকাণ্ড ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় এক স্বাস্থ্যকর্মীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৮ আগস্ট) দিবাগত রাতে এবং রোববার (৯ আগস্ট) সকালে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। বিকেলে তাঁদের আদালতের মাধ্যমে বগুড়ার কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, খামারকান্দি ইউনিয়নের ঝাঁজর গ্রামের আফাজ উদ্দিন লিটন (৪২) এবং গাড়িদহ ইউনিয়নের বনমরিচা গ্রামের লাল মিয়া (৪১)। আফাজ উদ্দিন খামারকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) হিসেবে কর্মরত। লাল মিয়া গাড়িদহ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর শেরপুর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছিল। উক্ত মামলার তদন্তে এই দুইজনের সম্পৃক্ততার তথ্য পায় পুলিশ। এর পরিপ্রেক্ষিতে শনিবার রাতে লাল মিয়াকে তাঁর বাড়ি থেকে এবং রোববার বেলা ১১টার দিকে খামারকান্দি ইউনিয়নের ঝাঝর বাজার এলাকায় কমিউনিটি ক্লিনিক এর সামনে থেকে আফাজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, গ্রেপ্তারকৃত দুজনেই বিস্ফোরক মামলার তদন্তেপ্রাপ্ত আসামি। রোববার বিকেলে তাঁদের আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে গাঁজা সেবনের দায়ে ব্যক্তির ১ বছরের কারাদণ্ড

শেরপুরে ৯ শিক্ষার্থী আটকে রাখার ঘটনায় সাইবার চক্রের সংশ্লিষ্টতার অভিযোগ

শেরপুরে বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা

শেরপুরে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড

শেরপুরে প্রকাশ্যেই চলছে মাদকের লেনদেন

শেরপুরে গোয়ালঘরে আগুন, পুড়ে মারা গেছে ৫ গরু ও ৭ ভেড়া

শেরপুরে ৩৬তম শ্রী শ্রী রাধা-কৃষ্ণের ৮ দিনব্যাপী যজ্ঞানুষ্ঠান শুরু

শেরপুরে হামলা-চাঁদা দাবির মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

চিকিৎসার অভাবে মৃত্যু বাড়ছে, অচল ১৪ কোটির ট্রমা সেন্টার

