সবজির দাম কমেছে উত্তরবঙ্গে

বিশেষ সংবাদ

সপ্তাহের ব্যবধানে সবজির বাজারে স্বস্তি ফিরেছে। আকস্মিক বন্যা পরিস্থিতি ও আমদানি বেশি হওয়ার কারণে সবজির দাম কিছুটা কমেছে। এমন চিত্র দেখা গেছে উত্তরবঙ্গের বিখ্যাত সবজির ভান্ডার বগুড়ার ঐতিহাসিক মহাস্থান হাটে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে মহাস্থান সবজির হাটে সরেজমিন ঘুরে দেখা গেছে, আশেপাশের এলাকার সবজির বাজারে পর্যাপ্ত আমদানি হচ্ছে।

বাজারে আসা একাধিক সবজি বিক্রেতার সঙ্গে সবজির দাম কমে যাওয়ার বিষয়ে জানতে চাইলে তারা বলেন, উত্তরবঙ্গের সবজি উৎপাদনের ক্ষেত্রে বগুড়া জেলা শীর্ষে রয়েছে। চাহিদার চেয়ে আমদানি অনেক বেশি। দক্ষিণবঙ্গে বন্যার কারণে বড়-বড় পাইকারী ব্যবসায়ীরা আসতে পারছেন না। আবার আমদানী বেশি হওয়ার কারণে সবজির দাম কমেছে।

মহাস্থান সবজির হাট ঘুরে দেখা গেছে, এক সপ্তাহ আগে বেগুন ছিলো ২০০০ থেকে ২২০০ টাকা মন, এখন ১৪০০ থেকে ১৫০০ টাকা মন, করলা ছিলো ১৫০০ থেকে ১৬০০ টাকা মন, এখন ১২০০ থেকে ১৩০০ টাকা মন, শশা ছিলো ১৩০০ থেকে ১৪০০ টাকা মন, এখন ১০০০ থেকে ১১০০ টাকা, মূলা ছিলো ১৫০০ টাকা মন, এখন ১৩০০ টাকা, পটল ছিলো ১২০০ থেকে ১৪০০ টাকা মন, এখন ৮০০ থেকে ১০০০ টাকা মন, কাকরুল ছিলো ১৬০০ টাকা মন, এখন ১৩০০ টাকা মন, পেপে ছিলো ৮০০ টাকা মন, এখন ৬০০ টাকা মন, লাউ ছিলো ২৮ থেকে ৩০ টাকা, এখন ১৫ থেকে ২০ টাকা কেজি। এবার দাম বেড়েছে কচুর গট ও মিষ্টি লাউয়ের। মিষ্টি লাউ ছিলো ২০ থেকে ২২ টাকা, এখন ২৭ থেকে ৩০ টাকা, কচুর গট ছিলো ১৫ টাকা কেজি, এখন ২০ টাকা কেজি।

বাজারে আসা এক সবজি চাষী বলেন, আমাদের এলাকার নান রকম সবজির দেশের বিভিন্ন বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। দক্ষিণবঙ্গে বন্যার কারণে পাইকারী ব্যবসায়ীরা মহাস্থান হাটে না আসায় এবং আমাদের সবজী উৎপাদন ও আমদামী বৃদ্ধি পাওয়ায় বর্তমানে বাজারে দাম কমেছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রথম দেখাতেই কাকের প্রেমে পড়েছি: ভাবনা

ঢাকার আকাশে উড়ে যাওয়া কাকের ডাক অনেকের কাছে হয়তো সাধারণ দৃশ্য। কিন্তু অভিনেত্রী আশনা হাবিব ভাবনার কাছে সেই কাকই হয়ে উঠেছে ভালোবাসার এক বিশেষ...

অনুমোদনহীন দৃশ্য সংযোজন, আটকে গেল শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমা

অন্বেষণ ডেস্ক : শাকিব খানের ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমার সার্টিফিকেশন সনদ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। অনুমোদনহীন...

জনপ্রিয়

অপরাধ

‘আওয়ামী লীগের মুখে থু থু দেবে জনগণ’: স্পিকার

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে নির্মাণাধীন জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মকে গণতন্ত্র ও আন্দোলনের ইতিহাস জানাবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই...

বগুড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ঢাকায় গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে বগুড়ার গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক কমিটির সদস্য অরুন কান্তি রায় সিটনকে...

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের উদ্দেশে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতার দেখিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সময় এখন আর নেই। বাংলাদেশের মানুষ কাঁটাতারকে ভয়...

‘আওয়ামী লীগের মুখে থু থু দেবে জনগণ’: স্পিকার

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে নির্মাণাধীন জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মকে গণতন্ত্র ও আন্দোলনের ইতিহাস জানাবে বলে মন্তব্য করেছেন জাতীয়...

বগুড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ঢাকায় গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে বগুড়ার গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক...

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের উদ্দেশে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতার দেখিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সময় এখন...

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন আলোচিত শিক্ষক অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। সোমবার (১১ মে)...

বগুড়ায় পচা ডিমে খাবার তৈরি, মায়ের দোয়া বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় লোকচক্ষুর আড়ালে হ্যাচিং (বাচ্চা না ফোটা) ও নষ্ট...

যমুনা সেতু আমরা করেছি, পদ্মার উদ্যোগও আমরাই নিয়েছিলাম: সেতুমন্ত্রী

যমুনা সেতু বাস্তবায়ন এবং পদ্মা সেতুর উদ্যোগ নেওয়ার পেছনে...