মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

স্বর্ণের দাম বাড়ল ২২ হাজার টাকা, ভরি কত?

বিশেষ সংবাদ

দেশের স্বর্ণবাজারে দফায় দফায় মূল্যবৃদ্ধির ধারা থামছেই না। টানা ছয় দফা বাড়ানোর ফলে ভরিতে স্বর্ণের দাম মোট বেড়েছে ২১ হাজার ৮৭০ টাকা। সবশেষ সমন্বয়ের পর ২২ ক্যারেটের স্বর্ণের দাম উঠে গেছে ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকায়।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দর ঘোষণা করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই মূল্য সমন্বয় করা হয়েছে। সকাল ১০টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে

নতুন দরে স্বর্ণের দাম: ২২ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ৬৪ হাজার ৭৭৩ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ২৬ হাজার ৯৮১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি ১ লাখ ৮৫ হাজার ৭৪৯ টাকা।

এর আগে গত ২ মার্চ সকালে ভরিতে ৫ হাজার ৪২৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা। অর্থাৎ মাত্র কয়েক দিনের ব্যবধানে ভরিতে দাম বেড়েছে আরও ৩ হাজার ৩২৪ টাকা।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে ৩৬ বার। এর মধ্যে ২৪ দফায় দাম বেড়েছে এবং ১২ দফায় কমানো হয়েছে। আর ২০২৫ সালে সারা বছরে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ৬৪ বার দাম বেড়েছিল।

স্বর্ণের দামে উত্থান থাকলেও রুপার বাজারে আপাতত কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৭ হাজার ১৭৩ টাকায়, ২১ ক্যারেট ৬ হাজার ৮৮২ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ৮৯০ টাকা এবং সনাতন পদ্ধতিতে রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৪৩২ টাকায়।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

উপনির্বাচনের কারণে বগুড়ায় আসছেন না তারেক রহমান

বগুড়া সদর আসনের উপনির্বাচনের কারণে নির্ধারিত সফর বাতিল করেছেন তারেক রহমান। ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের একটি কর্মসূচিতে অংশ নিতে আগামী ১০ মার্চ বগুড়া সফরের কথা...

খামেনির পর তার স্ত্রীও মারা গেছেন?

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী খোজাস্তেহ বাঘেরজাদেহ আর বাঁচতে পারলেন না, এমন দাবি করেছে পরিবার ও আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ সংস্থা।সংস্থা বলছে, মার্কিন...

শেরপুরে যৌতুকের দাবিতে গৃহবধূর পিঠে গরম তেল, স্বামী গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর ও শাশুড়ি কর্তৃক গরম তেল ঢেলে ঝলসে দেওয়ার ঘটনায় স্বামী ফারুক আহম্মেদকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (১ মার্চ)...

উপনির্বাচনের কারণে বগুড়ায় আসছেন না তারেক রহমান

বগুড়া সদর আসনের উপনির্বাচনের কারণে নির্ধারিত সফর বাতিল করেছেন তারেক রহমান। ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের একটি কর্মসূচিতে অংশ নিতে...

খামেনির পর তার স্ত্রীও মারা গেছেন?

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী খোজাস্তেহ বাঘেরজাদেহ আর বাঁচতে পারলেন না, এমন দাবি করেছে পরিবার ও...

শেরপুরে যৌতুকের দাবিতে গৃহবধূর পিঠে গরম তেল, স্বামী গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর ও শাশুড়ি কর্তৃক গরম তেল ঢেলে ঝলসে দেওয়ার ঘটনায় স্বামী ফারুক আহম্মেদকে...

শেরপুরে কেমিক্যাল কোম্পানির চাঁদাবাজি মামলায় প্রভাষকসহ গ্রেপ্তার ২

বগুড়ার শেরপুরে এস আর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানির দায়ের করা চাঁদাবাজির মামলায় এক কলেজ শিক্ষকসহ দুজনকে গ্রেপ্তার করেছে...

কালির কাগজে সেমাই সংরক্ষণ: বগুড়ায় অভিযানে ভোক্তা অধিকারের অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক : বগুড়া সদরের ইছাদহ এলাকায় অত্যন্ত অস্বাস্থ্যকর...

বোটানিক্যাল গার্ডেনের জঙ্গল থেকে রক্তাক্ত শিশু উদ্ধার, আটক বাবা

অন্বেষণ ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ডে গলাকাটা শিশু উদ্ধারের ঘটনায়...