অপহরণকারী চক্রের দুই রোহিঙ্গা সদস্য গ্রেপ্তার

অপহরণকারী চক্রের ২ রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (০২ এপ্রিল) রাত ৮টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া পুরান পাড়া এলাকা থেকে তাদের আটক করে স্থানীয় লোকজন। পরে তাদের পুলিশে হস্তান্তর করা হয়েছে।
আটককুতরা হলো, উখিয়ার বালুখালী ১২ নম্বর ক্যাম্পের জে ব্লকের বাসিন্দা মো: আলীর ছেলে রহিম (১৮) এবং ১০ নম্বর ক্যাম্পের এইচ ব্লকের বাসিন্দা মো: জাকারিয়ার ছেলে মো: সাইফুল ইসলাম (১৯)।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত ওই ২ যুবক সোমবার (০১ এপ্রিল) কাজের সন্ধানে সাবেক ইউপি সদস্য মো: মোক্তার আহমদের বাড়িতে আশ্রয় নেয়। এরপর মঙ্গলবার দুপুরে মোক্তার আহমদের বাড়ি থেকে শিশু ওসমান মোক্তান আমিনকে (৪) অপহরণ করে পাহাড়ে সুপারি বাগানে নিয়ে যায় ওই দুই যুবক।
পরে অনেক খোঁজা-খুঁজির পর সেদিন রাতে ওই ২ যুবককে পুলিশ ও স্থানীয় লোকজনের সহযোগিতায় আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা মোক্তার মেম্বারের শিশুকে পাহাড় থেকে ক্যাম্পে নিয়ে গিয়ে পরে মুক্তিপণ দাবি করত।
অপহরণকারী চক্রের ২ রোহিঙ্গা সদস্যকে গ্রেপ্তারের বিষয়ে বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মো: মশিউর রহমান জানান, গ্রেপ্তারকৃত ২ যুবককে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

