কক্সবাজারের উখিয়ায় অপহরণের পর রোহিঙ্গা যুবককে হত্যা

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এক রোহিঙ্গা যুবককে অপহরণের পর গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দিবাগত মধ্য রাতে উপজেলার কুতুপালং ৪নং বর্ধিত রোহিঙ্গা ক্যাম্প এর ডি/৮ ব্লক এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত যুবক মো: ফয়সাল (২৮) ওই ক্যাম্পের সি/২ ব্লক এলাকার মো: রফিকের ছেলে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শামীম হোসেন বলেন, বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) রাত ৮টার দিকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৪ এক্সটেনশনের বাসিন্দা ফয়সালকে কয়েকজন অজ্ঞাত সন্ত্রাসীরা মুখ বেঁধে অপহরণ করে ক্যাম্প-১৮ এর দিকে নিয়ে যায়।

পরবর্তীতে তাকে সেখান থেকে ক্যাম্প-৪ এর ডি/৮ নং ব্লকে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে লাশ ফেলে রেখে চলে যায়।
কক্সবাজারের উখিয়ায় থারার ওসি আরও বলেন, প্রাথমিকভাবে জানা যায় তাকে অপহরণের পর হত্যা করা হয়েছে। এ খবর পেয়ে আজ শুক্রবার (০৫ জানুয়ারি) ভোরে ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন ও থানা পুলিশের ১টি টিম ঘটনাস্থলে গিয়ে ফয়সালের লাশ উদ্ধার করে।
ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় জরিত আসামীদের আটকের চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শ্বাসরোধে মাকে হত্যা করে কলাবাগানে ফেলে যান ছেলে

বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগ, বাবা আটক

নওগাঁয় আম পাড়াকে কেন্দ্র করে বিরোধ, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

মান্দায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আগামী ৭ জুন

শেরপুরে বাঁশের কোরল নিয়ে দ্বন্দ্বে নিহত ১

ফরিদপুরে মাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেফতার
পাঠক মন্তব্য
শীঘ্রই আসছে
মন্তব্য সিস্টেম শীঘ্রই চালু করা হবে।
