কক্সবাজারের উখিয়ায় বিদেশি অস্ত্র-গুলিসহ ৩ আরসা সন্ত্রাসী আটক

কক্সবাজারের উখিয়ায় ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে আরসার সেকেন্ড ইন কমান্ড মো: আবুল হাশিমসহ ৩ আরসা সন্ত্রাসীকে আটক করেছে র্যাব। এ সময় বিদেশি অস্ত্র এবং গুলি উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল ২০ নম্বর ক্যাম্পের বর্ধিত অংশের এক গোপন আস্তানায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার র্যাব কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে কক্সবাজার র্যাবের অধিনায়ক লে. কর্নেল এইচ এম মে: সাজ্জাদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলো, রোহিঙ্গা ক্যাম্পগুলোর বর্তমান আরসার সেকেন্ড ইন কমান্ড মো: আবুল হাশিম ও আরসা প্রধান আতাউল্লাহ জুনুনির দেহরক্ষী মো: হোসেন জোহর ও মো: আলম। আস্তানা তল্লাশি চালিয়ে দুটি বিদেশি অস্ত্র, ১টি এলজি এবং ৪টি কার্তুজ উদ্ধার করা হয়।
কক্সবাজারের উখিয়ায় বিদেশি অস্ত্রসহ আটকের বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, রবিবার (১১ ফেব্রুয়ারি) ২০ নম্বর ক্যাম্পে মো: আসাদুল্লাহ নামে এক রোহিঙ্গাকে কুপিয়ে এবং গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় ছায়া তদন্ত পরিচালনা করে র্যাবের একটি দল।
পরে গোয়েন্দা সংস্থার মাধ্যমে খবর পায় আরসার একটি সন্ত্রাসী গ্রুপ ওই ক্যাম্পে অবস্থান করে এবং এই আস্তানায় অবস্থান করে সন্ত্রাসীরা এ ক্যাম্পে বড়ো ধরনের নাশকতার পরিকল্পনা করছিল। এমন সংবাদের ভিত্তিতে র্যাবের দল মঙ্গলবার রাতে ক্যাম্পের ওই গোপন আস্তানায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জুলাই-আগস্টের মামলায় সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার

র্যাবের নতুন মহাপরিচালক আহসান হাবীব পলাশ

নওগাঁয় হানিট্রাপ চক্রের ২ তরুণীসহ গ্রেপ্তার ৪

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

বগুড়ায় মিলের ভেতর বৃদ্ধকে হাত-পা বেঁধে হত্যা, ট্রান্সফরমার লুটপাট

শেরপুরে দম্পতিকে রশি দিয়ে বেঁধে স্বর্ণ ও নগদ টাকা লুট

শেরপুরে চেক জালিয়াতি করে টাকা আত্মসাৎ

পথকুকুরকে কুপিয়ে জখম করার দায়ে বগুড়ায় গ্রেপ্তার ১

শেরপুরে ১০ পিস ইয়াবাসহ ৬ মামলার আসামি আটক

