কক্সবাজারের রামুতে সম্পত্তির জন্য ছোট ভাই বড় ভাইকে কুপিয়ে হত্যা

কক্সবাজারের রামুতে সম্পত্তির জন্য ছোট ভাই আপন বড় ভাইকে কুপিয়ে হত্যা করেছে। রামুতে নিজ বড় ভাই মো: আইয়ুব আলীকে (২৫) দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে আপন ছোট ভাই মো: ইয়াছিন আলী। সম্পত্তি নিয়ে দণ্ডের জেরে এ হত্যার ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় ছোট ভাই ইয়াছিন পালিয়ে গেলেও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।
আজ শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ৯টার দিকে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের কম্বনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আয়ুব আলী কম্বনিয়া গ্রামের মৃত মো: বশির আহমদের বড় ছেলে। ছোট ভাই মো: ইয়াছিনসহ দুইজনই পেশায় পশু ডাক্তার।

খুনিয়াপালং ইউপি সদস্য মো: আব্দুল্লাহ বিদ্যুৎ বলেন, আয়ুব আলীর সঙ্গে তার ছোট ভাই ইয়াছিন ও তার মায়ের সম্পত্তি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ চলছিল। এই সম্পত্তির জেরে আয়ুব আলীর বিরুদ্ধে মামলা করেন তার আপন ছোট ভাই ইয়াছিন ও তার মা। মামলার জেরেই এ হত্যার ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
কক্সবাজারের রামুতে হত্যার ঘটনার বিষয়ে, রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবু তাহের দেওয়ান জানান, নিহতর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তার ছোট ভাই ইয়াছিন পালিয়ে গেলেও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। ইয়াছিনকে দ্রুত আটকের জন্য পুলিশি অভিযান চলমান রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

