অন্বেষণ ডেস্ক :

কক্সবাজার থেকে পিকনিকের মাইক্রোবাসে ইয়াবা চালান, গ্রেফতার ৬

বিশেষ সংবাদ

কক্সবাজার থেকে পিকনিক শেষে মাদারীপুরে ফেরার পথে ৭ হাজার ৩৬৫ পিস ইয়াবা ও ২ নারীসহ ৬ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত ব্যক্তিরা পিকনিক করার ছদ্মবেশে ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে মাদারীপুর সদর উপজেলার কুনিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। সেদিন রাতে র‍্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার উপ-পরিচালক মো: রবিউল ইসলাম এক প্রেস কনফারেন্সের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত হলেন, মাদারীপুর সদর উপজেলার কুনিয়া গ্রামের মো: জালাল মোল্লার ছেলে হৃদয় হাসান (২০), একই গ্রামের মৃত মো: আব্দুল মালেক আকনের ছেলে শামীম আকন (২০), মো: সয়োরায় ফরাজীর ছেলে সানজিদ ফরাজী (১৯), চরপুঠিবাড়ি গ্রামের মো: সিরাজ ফকিরের ছেলে নাসির ফকির (৩০), রাজৈর উপজেলার আমবাগ কুঠিবাড়ি (মুক্তারকান্দি গুচ্ছগ্রাম) এলাকার মো: জালাল শেখের মেয়ে রুমি আক্তার (২২) এবং একই উপজেলার আলম দস্তার ব্রিজ এলাকার মো: বাদল শরীফের মেয়ে তানিয়া ইসলাম (২৩)।

জানা গেছে, মঙ্গলবার কক্সবাজার থেকে পিকনিকের মাইক্রোবাসে ইয়াবার ১টি বড় চালান আসছে এমন গোপন খবর পেয়ে মাদারীপুরের কুনিয়া এলাকায় তল্লাশি চৌকি বসায় র‌্যাব। এ সময় সন্দেহভাজন মাইক্রোবাসটিতে তল্লাশি চালিয়ে ৭ হাজার ৩৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাইক্রোবাসটি জব্দ ও ২ নারীসহ ৬ জনকে গ্রেফতার করে র‌্যাব। পরে তাদের বিরুদ্ধে মাদারীপুর সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

কক্সবাজার থেকে মাদারীপুরে ইয়াবা চালানের বিষয়ে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো: রবিউল ইসলাম জানান, গ্রেফতারকৃত ব্যক্তিরা পিকনিক করার ছদ্মবেশে ইয়াবা ব্যবসার জড়িত রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

এসএসসিতে ফেল, জানার পর স্ট্রোক করেন পলাশের মা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ-দর্শকের কাছে যিনি ‘কাবিলা’ নামেই বেশি পরিচিত, তার জীবনের পেছনে লুকিয়ে আছে কঠিন সংগ্রাম আর বারবার ব্যর্থতার গল্প।...

জনপ্রিয়

অপরাধ

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

টাঙ্গাইলে হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু, চিকিৎসা নিচ্ছে আরও ২৩ রোগী

টাঙ্গাইলে হামের উপসর্গ নিয়ে সাফা (১৩ মাস) ও ইয়ামিন (৮ মাস) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। দুই দিনের ব্যবধানে ঘটে যাওয়া এ ঘটনায় জেলার...

দেশে কোনো তেলের সংকট নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, সরকার আগাম তিন মাসের পরিকল্পনা হাতে নিয়েছে এবং...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের...

টাঙ্গাইলে হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু, চিকিৎসা নিচ্ছে আরও ২৩ রোগী

টাঙ্গাইলে হামের উপসর্গ নিয়ে সাফা (১৩ মাস) ও ইয়ামিন (৮ মাস) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। দুই দিনের...

দেশে কোনো তেলের সংকট নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, সরকার আগাম...

সেনাপ্রধান থেকে প্রেসিডেন্ট মিন অং হ্লাইং

২০২১ সালের ১ ফেব্রুয়ারির সামরিক অভ্যুত্থানের পাঁচ বছর পর অবশেষে মিন অং হ্লাইং আনুষ্ঠানিকভাবে মিয়ানমারর প্রেসিডেন্ট হিসেবে শপথ...

হাসিনা ব্যবস্থা দরকার, শুধু হাসিনা ছাড়া: হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো ছিল, এই কারণে ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ

সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মণি বলেছেন, সাবেক...