কি হয় শেরপুর সাবরেজিস্ট্রি অফিসে?

উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ভুক্তভোগীর লিখিত অভিযোগ
দলিল লেখক সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পরেছে বগুড়ার শেরপুরের ভূমি সেবা। প্রতিদিন লক্ষ লক্ষ টাকা হতিয়ে নেওয়া হচ্ছে এই সিন্ডিকেটের মাধ্যমে। শেরপুর সাবরেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির অনুমোদন ছাড়া কোনো দলিল রেজিস্ট্রি হয় না। দীর্ঘদিন ধরেই চলছে এই সিন্ডিকেট। বেআইনি ভাবে সরকারি অফিসের ভিতরেই পেশাজীবী সংগঠনের সমিতির অফিস থেকে এই সিন্ডিকেট চালাচ্ছে। একদিকে যেমন দলিল লেখক সমিতির অফিস থেকে দিনে সাধারণ মানুষের সাথে জবরদস্তি করা হচ্ছে, অপরদিকে রাতে সেখানেই চলছে জুয়া ও মাদকের কারবার। কিন্তু অফিস কর্তৃপক্ষ দেখেও না দেখার ভান করছে।
এমন নানা অভিযোগ এনে বৃহস্পতিবার (০৭ মার্চ) শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন এক ভুক্তভোগী নারী। শেরপুর পৌর শহরের কলেজ রোড এলকার বাসিন্দা নাজনিন পারভীন পলি’র অভিযোগ, দলিল রেজিস্ট্রির সকল কাগজপত্রের সঠিকতা নিশ্চিত করার পরেও শেরপুর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন তার কাছে থেকে ১ লক্ষ টাকা দাবি করেছেন।
এছাড়াও সাবরেজিস্ট্রি অফিস সহায়ক জাহিদুল ইসলাম ২০ হাজার টাকা দাবি করেছেন। বিষটি নিয়ে সমিতির সভাপতি এসএম ফেরদৌসের কাছে গেলে তিনিও টাকা ছাড়া দলিল রেজিস্ট্রি হবে না বলে জানিয়ে দিয়েছেন। যদিও অফিসের কর্মকর্তা সকল কাগজপত্রের সঠিকতা নিশ্চিত করে দলিল লিখে নিয়ে আসতে বলেন। কিন্তু জামাল মোটা অংকের টাকা দাবি করে দলিলটি আটকে রাখেন।

টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা জমির ক্রেতাকে জমি কিনতে নিরুৎসাহিত করেন। এতে জমির ক্রেতা এখন জমিটি কিনতে অস্বীকার করায় পলি আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে বলে তিনি অভিযোগে দাবি করেছেন।
মন্তব্য :
তবে শেরপুর দলিল লেখক সমিতির সভাপতি এস এম ফেরদৌস জমি রেজিস্ট্রি করা নিয়ে ক্রেতা ও বিক্রেতাদের হয়রানির অভিযোগ অস্বীকার করে বলেন, শেরপুরে দলিল লেখক সমিতি দীর্ঘদিনের একটি সংগঠন। অফিস চত্বরের ভিতর তারা একটি টিনশেড কক্ষে সাংগঠনিক কর্মকান্ড পরিচালনা করেন। দলিল লেখার যে পারিশ্রমিক পান সেই টাকা জমা হয় সমিতির কার্যালয়ে।
এবিষয়ে শেরপুরের সাব-রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা মিজানুর রহমান বলেন, সমিতির বিষয়ে কেউ অভিযোগ করেনি। তবে আমার কাছে কেউ দলিল নিয়ে আসলে প্রয়োজনীয় কাগজপত্র সঠিক থাকলে রেজিস্ট্রি করে দেওয়া হবে।
এ বিষয়ে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন জিহাদী বলেন, অভিযোগের আলোকে তিনি বগুড়া জেলা প্রশাসকের সাথে কথা বলবেন। এছাড়া আগামী রোববার (১০ মার্চ ) জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি উপস্থাপন করবেন।
উল্লেখ্য, গেলো বুধবার (০৬ মার্চ) শেরপুর সাবরেজিস্ট্রি অফিস ও দলিল লেখক সমিতির বিরুদ্ধে “শেরপুর উপজেলা প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলন করেন নাজনিন পারভীন পলি”।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নওগাঁয় হানিট্রাপ চক্রের ২ তরুণীসহ গ্রেপ্তার ৪

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

বগুড়ায় মিলের ভেতর বৃদ্ধকে হাত-পা বেঁধে হত্যা, ট্রান্সফরমার লুটপাট

শেরপুরে দম্পতিকে রশি দিয়ে বেঁধে স্বর্ণ ও নগদ টাকা লুট

শেরপুরে চেক জালিয়াতি করে টাকা আত্মসাৎ

পথকুকুরকে কুপিয়ে জখম করার দায়ে বগুড়ায় গ্রেপ্তার ১

শেরপুরে ১০ পিস ইয়াবাসহ ৬ মামলার আসামি আটক

শেরপুরে মাদ্রাসার দুই শিশুর ওপর অমানবিক নির্যাতন, পালালেন ২ শিক্ষক

শেরপুরে ৩ মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিল এলাকাবাসী

