গাজীপুরের কালীগঞ্জে ৩ ছিনতাইকারী গ্রেফতার

গাজীপুরের কালীগঞ্জে ৩ ছিনতাইকারী গ্রেফতার হয়েছে। তাদের থেকে নগদ টাকাসহ কিছু মালামাল উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, টাঙ্গাইলের মির্জাপুর থানার স্বপ্ন মহেরা গ্রামের মো: কামরুজ্জামানের ছেলে নেহাল (৩০), ঢাকার তুরাগ থানার ভাটুলিয়া গ্রামের মো: জামাল হোসেনের ছেলে নাজমুল হোসেন নাহিদ (২৯), কিশোরগঞ্জের কটিয়াদি থানার গছিয়হাটা গ্রামের মো: আওয়ালের ছেলে সোহেল রানা (৩৩)।
বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে গ্রেফতারকৃতদের গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
গাজীপুরের কালীগঞ্জে ৩ ছিনতাইকারীকে গ্রেফতারের বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহাতাব উদ্দিন বলেন, গত মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাতে কালীগঞ্জ উপজেলার শিমুলিয়া এলাকায় পাকা রাস্তায় নগদ টাকা ও কিছু মালামাল ছিনতাই হয়।

পরবর্তীতে কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো: রাজীব হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে স্থানীয়দের সহযোগিতায় তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় ভুক্তভোগী মো: আনোয়ার হোসেন বাদী হয়ে কালীগঞ্জ থানায় ১টি লিখিত অভিযোগ করেন। এ ঘটনাটির মামলা দায়েরের পর গ্রেফতারকৃতদের সোমবার দুপুরে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

শেরপুরে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

বগুড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?: ৪ বছর পর গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পরীমনি

