অন্বেষণ ডেস্ক :

চট্টগ্রামে পিতাকে মারধর করায় ছেলের ১০ বছর কারাদণ্ড

বিশেষ সংবাদ

চট্টগ্রামে পিতাকে মারধর করায় ছেলের ১০ বছরের কারাদণ্ড হয়েছে। চট্টগ্রামের পাহাড়তলী থানায় বাবাকে মারধরের মামলায় ছেলে জিকু চৌধুরীকে (৩৫) ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার (১ জানুয়ারি) ৪র্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো: শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দিয়েছেন। সাজাপ্রাপ্ত জিকু দক্ষিণ কাট্টলী এলাকার ডা. মুকুল শীলের ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী মো: ওমর ফুয়াদ জানান, সঠিক সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে বাবাকে মারধরের মামলায় অভিযোগ প্রমাণিত হলে আদালত ছেলে জিকুকে ৩৮৬ ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাস এবং ৩২৫ ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। উভয় কারাদণ্ড একসাথে চলবে। অভিযুক্ত জিকু চৌধুরী পালিয়েছে। তার বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত

চট্টগ্রামে পিতাকে মারধরের বিষয়ে মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর চট্টগ্রামের পাহাড়তলীতে ছদু চৌধুরী রোড উপশম ফার্মেসীতে অবস্থানকালে পিতা ডা. মুকুল শীলকে গালিগালাজ করে মেরে ফেলার হুমকি দিয়েছে ছেলে জিকু চৌধুরী এবং পরবর্তীতে এ ব্যপারে নিষেধ করলে পিতাকে কাঠ দিয়ে এলোপাতাড়ি মারধর করে বাম হাতে গুরুতর জখম করে। পিতা চিকিৎসাধীন থাকা অবস্থায় ফার্মেসীর তালা ভেঙ্গে ১ লক্ষ ২০ হাজার টাকা নিয়ে যায় ছেলে জিকু।

পরবর্তীতে পিতাকে ভয় দেখিয়ে ২০ লক্ষ টাকার চেক নিয়ে ব্যাংক থেকে টাকা তোলে জিকু। এ ঘটনায় পিতা ডা. মুকুল শীল বাদী হয়ে চট্টগ্রামের পাহাড়তলী থানায় মামলা দায়ের করলে তদন্ত শেষে ২০২১ সালের ৮ জানুয়ারি পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। ২০২৩ সালের ২৩ মে আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। মামলায় ৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় দিয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

হত্যাচেষ্টা মামলায় সাবেক বৈষম্যবিরোধী নেতা রিয়াদের জামিন

হত্যাচেষ্টা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদের জামিন মঞ্জুর করেছেন আদালত। ৫০০ টাকা মুচলেকায় তাকে...

প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তিতে থাকছে না লটারি: শিক্ষামন্ত্রী

দেশের সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি আর রাখা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ...

মুরগি ছিনতাইয়ের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মুরগিবাহী গাড়ি থেকে মুরগি ছিনতাইয়ের অভিযোগ ওঠার পর স্থানীয় এক ছাত্রদল নেতাকে তার সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। অভিযুক্ত মোহাম্মদ...

হত্যাচেষ্টা মামলায় সাবেক বৈষম্যবিরোধী নেতা রিয়াদের জামিন

হত্যাচেষ্টা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদের জামিন মঞ্জুর...

প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তিতে থাকছে না লটারি: শিক্ষামন্ত্রী

দেশের সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি আর রাখা হবে...

মুরগি ছিনতাইয়ের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মুরগিবাহী গাড়ি থেকে মুরগি ছিনতাইয়ের অভিযোগ ওঠার পর স্থানীয় এক ছাত্রদল নেতাকে তার সাংগঠনিক পদ...

সুন্দর নির্বাচন করে জাতির কাছে দেওয়া ওয়াদা পূরণ করেছি: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী একটি সুন্দর...

খুলনায় প্রকাশ্যে গুলি করে যুবদল নেতাকে হত্যা

খুলনা নগরীতে প্রকাশ্যে গুলি করে রাশিকুল আনাম রাশু (৩৮)...

র‍্যাবের নতুন মহাপরিচালক আহসান হাবীব পলাশ

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন...