জামালপুরে ৫০০ টাকার জন্য শিশুকে নদীতে ধাক্কা, কিশোর আটক

বিশেষ সংবাদ

জামালপুরে ৫০০ টাকার জন্য মো: মুজাহিদ নামে ৫ বছরের এক শিশুকে নদীতে ফেলে দিয়ে হত্যা করেছে শামীম হোসেন (১৫) নামের এক কিশোর। ইতিমধ্যে ওই কিশোরকে গ্রেপ্তার করে পুলিশের জিজ্ঞাসাবাদে ঘটনায় দায় স্বীকার করেছে সে। শুক্রবার (১০ মে) দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী এলাকার পাটাধোয়া পাড়ায় এ ঘটনা ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে শিশু মুজাহিদ তার বাবা-মায়ের অগোচরে ঘর থেকে ৫০০ টাকার ১টি নোট নিয়ে এলাকার এক দোকানে যায়। এ সময় কিশোর শামীম টাকার লোভে শিশু মুজাহিদের পিছু নেয় এবং ওই ৫০০ টাকা হাতিয়ে নেয়ার জন্য ঘুরতে যাওয়ার কথা বলে তাকে বাড়ির নিকটবর্তী ব্রহ্মপুত্র নদের পাড়ে নিয়ে যায়। সেখানে নিয়ে শিশু মুজাহিদের কাছ থেকে কৌশলে টাকা নিতে না পারায় শামীম জোরপূর্বক ৫০০ টাকা কেড়ে নিয়ে তাকে সানন্দবাড়ি ব্রহ্মপুত্র নদীতে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর থেকেই কিশোর শামীম ভয়ে গা ঢাকা দেয়।

পরে শিশু মুজাহিদের খোঁজ না পাওয়ায় তার পরিবার কিশোর শামীমকে সন্দেহ করে বিষয়টি পুলিশকে জানায়। শুক্রবার রাত ১২টার দিকে দেওয়ানগঞ্জ রেলস্টেশন থেকে শামীমকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে থানায় নিয়ে শামীমকে জিজ্ঞাসাবাদ করলে মুজাহিদকে নদীতে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার কথা স্বীকার করে।

নিহত শিশু মুজাহিদের মা সেলিনা পারভীন জানান, মুজাহিদ আমাদের একমাত্র সন্তান। তাকে হারিয়ে আমি কীভাবে বাঁচব। আমি এ অপরাধের সঠিক বিচার চাই।

জামালপুরে ৫০০ টাকার জন্য শিশুকে নদীতে ফেলে দিয়ে হত্যার বিষয়টি নিশ্চিত করে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস জানান, ঘাতক শামিমকে শুক্রবার রাত ১২টার দিকে দেওয়ানগঞ্জ রেলস্টেশন থেকে গ্রেপ্তার করা হয়েছে।

পরে থানায় নিয়ে শামিমকে জিজ্ঞাসাবাদ করা হলে সে শিশু মুজাহিদকে নদীতে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার কথা স্বিকার করে। মুজাহিদ ছোট ছেলে, সে সাঁতার জানে না। ধারণা করা হচ্ছে, নদীতে ডুবে মুজাহিদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শামিমের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, শনিবার (১১ মে) সকাল থেকে স্বজনরাসহ স্থানীয় লোকজন পাটাদোয়া পাড়ার পুরাতন ব্রহ্মপুত্র নদীতে উদ্ধার অভিযান শুরু করেন। কিন্তু তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

পিরোজপুরে ইটভাটা থেকে গোপাল চন্দ্র দাসের গলাকাটা মরদেহ উদ্ধার

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় গলাকাটা অবস্থায় উদ্ধার হওয়া মাথাবিহীন মরদেহের পরিচয় পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম গোপাল চন্দ্র দাস। তিনি বরিশাল সদর উপজেলার কাশিপুর এলাকার...

ঈদযাত্রায় অনিয়ম দেখা দিলে সঙ্গে সঙ্গেই কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী

আসন্ন ঈদকে সামনে রেখে সড়কপথে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক রাখতে সরকার সতর্ক রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন,...

ঝিনাইদহে বিএনপি কর্মীর লাশ নিয়ে বিক্ষোভ মিছিল

ঝিনাইদহে নিহত বিএনপি কর্মী তরু মিয়ার মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। শনিবার (১৪ মার্চ) দুপুরের দিকে জেলা শহরে এই কর্মসূচি পালিত হয়।দলীয়...

পিরোজপুরে ইটভাটা থেকে গোপাল চন্দ্র দাসের গলাকাটা মরদেহ উদ্ধার

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় গলাকাটা অবস্থায় উদ্ধার হওয়া মাথাবিহীন মরদেহের পরিচয় পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম গোপাল চন্দ্র দাস।...

ঈদযাত্রায় অনিয়ম দেখা দিলে সঙ্গে সঙ্গেই কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী

আসন্ন ঈদকে সামনে রেখে সড়কপথে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক রাখতে সরকার সতর্ক রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও...

ঝিনাইদহে বিএনপি কর্মীর লাশ নিয়ে বিক্ষোভ মিছিল

ঝিনাইদহে নিহত বিএনপি কর্মী তরু মিয়ার মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। শনিবার (১৪ মার্চ) দুপুরের দিকে...

বাংলাদেশ নিজস্ব গ্যাস উৎস থেকে স্বয়ংসম্পূর্ণ হতে চায়: জ্বালানি প্রতিমন্ত্রী

জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বাংলাদেশ নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন করে স্বয়ংসম্পূর্ণ...

স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, সরকার প্রতিটি মানুষের জন্য...

জেলা আইনশৃঙ্খলা কমিটিতে থাকবেন ইমাম, পুরোহিত ও যাজক: প্রধানমন্ত্রী

জেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটিতে ইমাম, খতিব ও অন্যান্য ধর্মীয়...