দেশে ফিরেই গ্রেপ্তার ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টের মালিক

দেশে ফিরেই রাজধানীর বেইলি রোডের বহুতল ভবন ‘গ্রিন কোজি কটেজে’ অগ্নিকাণ্ডের ঘটনায় ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টের মালিক মো: সোহেল সিরাজ গ্রেপ্তার হয়েছেন।
বুধবার (০৮ মে) সকালে সোহেল সিরাজকে ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শুনানি শেষে আদালত সোহেল সিরাজের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
এর আগে, মঙ্গলবার (০৭ মে) রাতে মালয়েশিয়া থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতেই অভিবাসন পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরবর্তীতে সোহেল সিরাজকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তর করা হয়। এ নিয়ে ওই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ জন গ্রেপ্তার হলেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অপরাধ ও তথ্য বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মো: নিজামউদ্দিন ফকির সোহেলের গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে বেইলি রোডের ‘গ্রিন কোজি কটেজ’ নামের একটি বহুতল ভবনে ভয়াবহ আগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় প্রাণ হারান ৪৬ জন। ওই ভবনটির ২য় তলায় ছিলো কাচ্চি ভাই রেস্টুরেন্ট।
এ ছাড়া ভবনটির অন্য তলায়ও অনেকগুলো খাবারের দোকান ছিলো। এ ঘটনায় অবহেলার কারণে মৃত্যুর অভিযোগে মামলা দায়ের করে পুলিশ। দেশে ফিরেই ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টের মালিক সোহেল সিরাজ গ্রেপ্তার হয়েছেন। মামলাটির তদন্ত করছে সিআইডি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

