বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

মর্তুজা শাহাদত সাধন, নওগাঁ প্রতিনিধি :

নওগাঁয় র‌্যাবের অভিযানে ইয়াবাসহ আটক ১

বিশেষ সংবাদ

নওগাঁয় র‌্যাবের অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত শাহিনুর ইসলাম রাণীনগর উপজেলার বেলোবাড়ি গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে।

নওগাঁয় রাণীনগরে অভিযান চালিয়ে ৩৯০ পিচ ইয়াবাসহ শাহিনুর ইসলাম (৪২) নামে ওই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের অপারেশন দল।

সোমবার (০৬ নভেম্বর) রাতে রাণীনগর উপজেলার পশ্চিম বালুভরা এলাকা থেকে শাহিনুর নামের ব্যক্তিকে গ্রেফতার করা হয়। র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ জানায়, র‌্যাব-৫ ও রাজশাহীর সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি অপারেশনে গোয়েন্দা দলের তথ্যের ভিত্তিতে সোমবার (০৬ নভেম্বর) রাত ৮টার দিকে রাণীনগর উপজেলার পশ্চিম বালুভরা এলাকায় সিনিয়র সহকারি সঞ্জয় কুমার সরকারের নেতৃত্বে এ অভিযানটি পরিচালনা করা হয়। এ সময় ৩৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাহিনুর ইসলামকে আটক করে র‌্যাব-৫।

র‌্যাব প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানান, আটককৃত শাহিনুরকে জিজ্ঞাসাবাদে সে বলে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট বিভিন্ন স্থান হতে অবৈধভাবে সংগ্রহ করে। পরবর্তীতে আইন-শৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিক্রয়ের জন্য নিজ হেফাজতে রাখেন বলে স্বীকার করে।

আটককৃত শাহিনুর একজন মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় করে আসছে বলে জানায় র‌্যাব। ঘটনার পর রাতেই রাণীনগর থানায় শাহিনুরের বিরুদ্ধে মাদক ব্যবসার মামলা জারি করা হয়েছে।

নওগাঁয় র‌্যাবের অভিযানে আটকের বিষয়ে রাণীনগর থানার ওসি আবু ওবায়েদ বলেন, র‌্যাবের পক্ষ থেকে রাতেই থানায় মামলা জারি করা হয়। মঙ্গলবার (০৭ নভেম্বর) সকালেই আটককৃত শাহিনুরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব হলেন বগুড়ার আতিকুর রহমান রুমন

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন আতিকুর রহমান রুমন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তার এই নিয়োগের বিষয়টি...

দেশে আর মব কালচার বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন

দেশে আর মব কালচার বরদাশত করা হবে না, এমন কড়া অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, দাবি-দাওয়া আদায়ের নামে সড়ক-মহাসড়ক অবরোধ...

দুদকের মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামানকে গ্রেফতারের নির্দেশ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের পর ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল...

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব হলেন বগুড়ার আতিকুর রহমান রুমন

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন আতিকুর রহমান রুমন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা...

দেশে আর মব কালচার বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন

দেশে আর মব কালচার বরদাশত করা হবে না, এমন কড়া অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। তিনি...

দুদকের মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামানকে গ্রেফতারের নির্দেশ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুদকের...

ইন্টারনেট বন্ধ করে গণহত্যার তথ্য আড়ালের নির্দেশ দেন জয় ও পলক: চিফ প্রসিকিউটর

গণঅভ্যুত্থানের সময় দেশজুড়ে ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত ছিল পরিকল্পিত, এমন অভিযোগ তুলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুরুতর বক্তব্য দিয়েছেন...

শেরপুরে ময়নাতদন্তে খুনের প্রমাণ, নিরাপত্তা চায় বাদীর পরিবার

বগুড়ার শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে একটি মামলার প্রধান...

গণমাধ্যমকে আর নজরদারির ভেতরে রাখা হবে না: তথ্যমন্ত্রী

বাংলাদেশে গণমাধ্যমের জন্য একটি স্বাধীন, নিরাপদ ও ভয়মুক্ত পরিবেশ...