নরসিংদীতে র্যাব সদস্যকে কুপিয়ে যখম, ছিনিয়ে নিলো আসামিকে

নরসিংদীতে মাদক বিরোধী অভিযানের সময় হামলা চালিয়ে মো: ইমরার হোসেন (৩৫) নামে র্যাবের এক সদস্যকে কুপিয়ে আহত করা হয়েছে। এ সময় মো: ইউনুস আলী (৪০) নামের এক আসামীকে ছিনিয়ে নেয় হামলাকারীরা। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে রায়পুরা থানার সোনাকান্দী এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকার উত্তরাস্থ র্যাব-১ এবং নরসিংদী র্যাব-১১ এর একটি যৌথ দল সোনাকান্দি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় ওই গ্রামের মাদক ব্যবসায়ী মো: ইউনুস আলীকে আটক করে নিয়ে আসার সময় তার আত্মীয়-স্বজনরা র্যাব সদস্যদের উপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়।
তাদের হমলায় র্যাব সদস্য কনস্টেবল ইমরান হোসেন হামলাকারীদের কোপে মাথায় এবং হাতে আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হয়। পরে আহত কনস্টেবল ইমরানকে নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়েছে।

নরসিংদীতে র্যাব সদস্যকে কুপিয়ে যখমের বিষয়ে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মো: সামসুল আরেফিন জানান, র্যাব-১ এর একটি বিশেষ অভিযান পরিচালনার সময় র্যাব সদস্যদের ওপর হামলা ও আহত হওয়ার ঘটনা ঘটেছে। এমন খবর পেয়ে পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নওগাঁয় হানিট্রাপ চক্রের ২ তরুণীসহ গ্রেপ্তার ৪

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

বগুড়ায় মিলের ভেতর বৃদ্ধকে হাত-পা বেঁধে হত্যা, ট্রান্সফরমার লুটপাট

শেরপুরে দম্পতিকে রশি দিয়ে বেঁধে স্বর্ণ ও নগদ টাকা লুট

শেরপুরে চেক জালিয়াতি করে টাকা আত্মসাৎ

পথকুকুরকে কুপিয়ে জখম করার দায়ে বগুড়ায় গ্রেপ্তার ১

শেরপুরে ১০ পিস ইয়াবাসহ ৬ মামলার আসামি আটক

শেরপুরে মাদ্রাসার দুই শিশুর ওপর অমানবিক নির্যাতন, পালালেন ২ শিক্ষক

শেরপুরে ৩ মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিল এলাকাবাসী

