নীলফামারীতে ১৩২৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২

নীলফামারীতে ১৩২৫ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা। শনিবার (০৩ ফেব্রুয়ারি) ভোররাতে নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া তিস্তা ব্যারেজ রোড থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, মো: হুমায়ুন কবির (৩৪) এবং মো: সৈয়দ আলী (৩৫)। তারা দুজনই ডালিয়া আদর্শপাড়ার বাসিন্দা।
শনিবার দুপুরে নীলফামারী সিপিসি-২ কার্যালয়ে র্যাব-১৩ এর অধিনায়ক মো: আরাফাত ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার (০২ ফেব্রুয়ারি) গভীর রাতে নীলফামারীতে ডিমলা উপজেলার সরকার পাড়া এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৩২৫ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন এবং দেশের বিভিন্ন জেলায় ফেনসিডিল সাপ্লাই দিয়ে আসছিলেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিমলা থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জুলাই-আগস্টের মামলায় সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার

র্যাবের নতুন মহাপরিচালক আহসান হাবীব পলাশ

নওগাঁয় হানিট্রাপ চক্রের ২ তরুণীসহ গ্রেপ্তার ৪

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

বগুড়ায় মিলের ভেতর বৃদ্ধকে হাত-পা বেঁধে হত্যা, ট্রান্সফরমার লুটপাট

শেরপুরে দম্পতিকে রশি দিয়ে বেঁধে স্বর্ণ ও নগদ টাকা লুট

শেরপুরে চেক জালিয়াতি করে টাকা আত্মসাৎ

পথকুকুরকে কুপিয়ে জখম করার দায়ে বগুড়ায় গ্রেপ্তার ১

শেরপুরে ১০ পিস ইয়াবাসহ ৬ মামলার আসামি আটক

