অন্বেষণ ডেস্ক :

পাবনায় চাচাতো ভাইকে অপহরণ, ট্রাঙ্কের ভেতর থেকে মরদেহ উদ্ধার

বিশেষ সংবাদ

পাবনায় চাচাতো ভাইয়ের ঘরে রাখা টাঙ্কের ভেতর থেকে মো: সালমান নামের ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাত ১০টার দিকে পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার আলোকচর গ্রামে এ ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, শিশুটিকে শ্বাসরোধ করে হত্যার পর ট্রাঙ্কের ভিতর লুকিয়ে রাখা হয়েছিল। গ্রেফতারকৃত ফয়সাল অনলাইন জুয়া খেলায় হেরে গেলে সালমানকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে। ফয়সাল পুলিশের কাছে এ বিষয়টি স্বীকার করেছেন।

নিহত শিশু সালমান আতাইকুলা থানার সাদুল্লাপুর ইউনিয়নের আলোকচর গ্রামের শিক্ষক মো: হাশেম আলীর ছেলে। এ ঘটনায় নিহতের চাচা, চাচি ও চাচাতো ভাইকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো মো: আনোয়ার হোসেন ওরফে শাহাদত (৪৮), তার স্ত্রী ফাহিমা খাতুন (৪০) এবং ছেলে ফয়সাল হেসেন (২৩)।

স্থানীয় সূত্রে যানা যায়, সোমবার (১৫ জানুয়ারি) সকাল ৮টার দিকে শিশু সালমান নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর এক ব্যক্তির মোবাইল ফোন থেকে নিহতের পিতা হাশেম আলীর ভাই মো: সাদ্দামের মোবাইলে টেলিগ্রাম অ্যাপসে একটি এসএমএস আসে। এসএমএসে ওই ব্যক্তি বলে ১০ লাখ টাকা নিয়ে পাশের গ্রামের আতাইকুলা থেকে সুজানগরগামী সড়কের হিজলতলা নামক এলাকায় রেখে সালমানকে আনতে বলা হয়। পরবর্তীতে এ বিষয়ে আতাইকুলা থানায় অভিযোগ করা হয়।

পাবনায় চাচাতো ভাইকে অপহরণের পর হত্যার বিষয়ে আতাইকুলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মিজানুর রহমান জানান, অভিযোগের পরই শিশুটির সন্ধানের কাজ শুরু করে পুলিশ। কললিস্ট ধরে সন্দেহভাজন শিশুটির চাচাতো ভাই ফয়সালকে সোমবার দুপুরে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে শিশু সালমানকে অপহরণ ও হত্যার কথা স্বীকার করে ফয়সাল। তার দেওয়া তথ্য অনুযায়ী অপহরণের ২ দিন পর ট্রাঙ্কের ভিতর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। বুধবার (১৭ জানুয়ারি) মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতদের পাবনা আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

শুটিংয়ে সহশিল্পীকে মারধরের অভিযোগ, মুখ খুললেন তানজিন তিশা

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা অবশেষে শুটিং সেটে সহশিল্পী সামিয়া অথৈকে মারধরের অভিযোগ নিয়ে মুখ খুলেছেন। রাফাত মজুমদারের পরিচালনায় একটি ঈদ নাটকের...

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

জনপ্রিয়

অপরাধ

কুয়েতে মিসাইল বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি যুবকের

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে মিসাইল বিস্ফোরণের ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম জাহেদ হোসেন (৩০)।পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৫...

বিদেশি চুক্তি নিয়ে আমাদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি: জামায়াত আমির

অন্তর্বর্তী সরকারের সময়ে বিভিন্ন দেশের সঙ্গে করা আন্তর্জাতিক চুক্তি নিয়ে জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো আলোচনা করা হয়নি বলে অভিযোগ করেছেন ডা. শফিকুর রহমান।শুক্রবার (৬...

দুই সাবেক উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল

দুই সাবেক উপদেষ্টাকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।শুক্রবার (৬ মার্চ) জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ–এর...

কুয়েতে মিসাইল বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি যুবকের

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে মিসাইল বিস্ফোরণের ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম জাহেদ হোসেন...

বিদেশি চুক্তি নিয়ে আমাদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি: জামায়াত আমির

অন্তর্বর্তী সরকারের সময়ে বিভিন্ন দেশের সঙ্গে করা আন্তর্জাতিক চুক্তি নিয়ে জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো আলোচনা করা হয়নি বলে...

দুই সাবেক উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল

দুই সাবেক উপদেষ্টাকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।শুক্রবার (৬ মার্চ) জুমার নামাজের...

হাজারো প্রাণের বিনিময়ে গণতান্ত্রিক ধারায় ফিরেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি

হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ আবার গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন,...

ধুনটে নাতির লাঠির আঘাতে বৃদ্ধ কৃষকের মৃত্যু, গ্রেফতার ১

বগুড়ার ধুনট উপজেলায় লাঠির আঘাতে সঞ্জব আলী শেখ (৬৫)...

আসামে যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

ভারতের আসাম রাজ্যের কারবি আংলং জেলায় প্রশিক্ষণ মিশনে থাকা...