পাবনার আতাইকুলায় ধর্ষণের অভিযোগে যুবক আটক

পাবনার আতাইকুলায় তরুণীকে ধর্ষণের অভিযোগে মো: সেলিম হোসেন (২৫) নামের এক যুবককে রাজধানী থেকে আটক করেছে র্যাব। মঙ্গলবার (০৫ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব-১২ সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার মেজর মো: এহতেশামুল হক খান। আটককৃত সেলিম হোসেন পাবনা জেলার আতাইকুলা থানার তেলীগ্রাম ঢালীপাড়া এলাকার মো: রফিক হোসেনের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০২৩ সালের ১০ নভেম্বর থেকে চলতি বছরের গত ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত সেলিম হোসেন এক তরুণীকে বিভিন্ন সময় বিয়ের প্রলোভন দেখিয়ে শহরের বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করে। এ বিষয়টি মেয়েটির বাবা জানতে পেরে পাবনার আতাইকুলা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এরপর থেকেই অভিযুক্ত আসামি সেলিম রাজধানীতে আত্মগোপনে ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-২, পাবনার একটি অভিযানিক দল সোমবার (০৪ মার্চ) দিবাগত রাতে তাকে রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে আটক করে। পরবর্তীতে তাকে পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আগামী ৭ জুন

নওগাঁয় হানিট্রাপ চক্রের ২ তরুণীসহ গ্রেপ্তার ৪

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

বগুড়ায় মিলের ভেতর বৃদ্ধকে হাত-পা বেঁধে হত্যা, ট্রান্সফরমার লুটপাট

শেরপুরে দম্পতিকে রশি দিয়ে বেঁধে স্বর্ণ ও নগদ টাকা লুট

শেরপুরে চেক জালিয়াতি করে টাকা আত্মসাৎ

পথকুকুরকে কুপিয়ে জখম করার দায়ে বগুড়ায় গ্রেপ্তার ১

শেরপুরে ১০ পিস ইয়াবাসহ ৬ মামলার আসামি আটক

