বগুড়ায় ২৪২ বোতল ফেনসিডিলসহ আটক ২

বগুড়ায় ২৪২ বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারাবারীকে আটক করেছে র্যাব। রবিবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে শিবগঞ্জ উপজেলার লস্করপুর এলাকার বগুড়া থেকে রংপুরগামী মহাসড়ক থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, লালমনিরহাটের পাটগ্রাম থানার নবীনগর এলাকার মৃত মো: হাফিজার রহমানের ছেলে রেজাউল ইসলাম (৩২) এবং একই থানার জামগ্রাম এলাকার মৃত মো: মসলেম উদ্দিনের ছেলে আবু শহিদ (৪৫)।
সোমবার (২৯ জানুয়ারি) র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে জানা গেছে লালমনিরহাট থেকে ময়মনসিংহগামী ১টি ট্রাকে করে মাদকদ্রব্য পরিবহন করা হচ্ছে। সে সময় র্যাবের একটি টিম শিবগঞ্জ উপজেলার লস্করপুর এলাকায় বগুড়া থেকে রংপুরগামী মহাসড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালায়। তল্লাশিকালে ২৪২ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারাবারীকে আটক করা হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে মাদক বহনকারী ট্রাক, ২টি মোবাইল ফোন এবং ২টি সীমকার্ড জব্দ করেছে র্যাব।
বগুড়ায় ২৪২ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটকের বিষয়ে বগুড়া র্যাব-১২ কোম্পানি কমান্ডার মো: মীর মনির হোসেন বলেন, আটককৃত ২ মাদক কারাবারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জুলাই-আগস্টের মামলায় সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার

র্যাবের নতুন মহাপরিচালক আহসান হাবীব পলাশ

নওগাঁয় হানিট্রাপ চক্রের ২ তরুণীসহ গ্রেপ্তার ৪

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

বগুড়ায় মিলের ভেতর বৃদ্ধকে হাত-পা বেঁধে হত্যা, ট্রান্সফরমার লুটপাট

শেরপুরে দম্পতিকে রশি দিয়ে বেঁধে স্বর্ণ ও নগদ টাকা লুট

শেরপুরে চেক জালিয়াতি করে টাকা আত্মসাৎ

পথকুকুরকে কুপিয়ে জখম করার দায়ে বগুড়ায় গ্রেপ্তার ১

শেরপুরে ১০ পিস ইয়াবাসহ ৬ মামলার আসামি আটক

