নিজস্ব প্রতিবেদক :

বগুড়ার শেরপুরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে দুই প্রতিষ্ঠানে ২ লাখ টাকা জরিমানা

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে দুই প্রতিষ্ঠানে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৪ জানুয়ারী) দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়। জরিমানার আওতায় প্রতিষ্ঠান দুটি হলো শেরপুর শহরের স্বরপাতা দই ঘর ও রিংকী সুইটস।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপপরিচালক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ এইচ এম আসিফ বিন ইকরাম এই অভিযানে নেতৃত্ব দেন।

তথ্যসূত্রে জানা যায়, বগুড়ার শেরপুরে কারখানা দুটি পরিদর্শনকালে অত্যন্ত নোংরা ও অপরিষ্কার অবস্থায় দই ও মিষ্টি তৈরি করতে দেখা যায়। এসময় আনুমানিক ১৫ কেজি পঁচা, গন্ধযুক্ত ও ফাঙ্গাসযুক্ত মাওয়া, দুগ্ধজাত পণ্যের সাথে রাখা কাঁচা মাছ জব্দ ও ধ্বংস করা হয়

বুধবার দুপুরে বগুড়ার শেরপুর পৌর শহরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে রিংকী সুইটস ও স্বরপাতা দই ঘরে ২ লাখ টাকা জরিমানা করা হয় | ছবি : অন্বেষণ।

এসকল অপরাধে নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী রিংকী সুইটস ও স্বরপাতা দই ঘরে এক লক্ষ টাকা করে মোট দুই লক্ষ টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়।

এসময় “স্বরপাতা দই ঘর” শেরপুর, বগুড়া এবং “রিংকী সুইটস” শেরপুর, বগুড়া কর্তৃপক্ষকে খাদ্যদ্রব্য সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, মজুদ ও বিক্রয়ে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্য সংরক্ষন ও ভোক্তাদের স্বাস্হ্য ঝুঁকি এড়াতে নিয়ম মানতে নির্দেশনা দেয়া হয় এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে করণীয় সম্পর্কে দিকনির্দেশনা সম্বলিত পোস্টার প্রদান করা হয়। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ নিরাপদ খাদ্য আইন ২০১৩ এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রদত্ত নির্দেশনা আগামী ১ মাসের মধ্যে প্রতিপালন করবে মর্মে মুচলেকা প্রদান করেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

বিকেলে দেশে আসছে কারিনা কায়সারের মরদেহ, সন্ধ্যায় জানাজা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থিতি আর হাসিখুশি ব্যক্তিত্বের জন্য পরিচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় তার...

জনপ্রিয়

অপরাধ

দায়িত্ব শেষে ধাপে ধাপে ব্যারাকে ফিরছে সেনা সদস্যরা: সেনাপ্রধান

দেশের প্রয়োজনে মাঠপর্যায়ে দায়িত্ব পালন শেষে সেনা সদস্যদের ধীরে ধীরে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান ওয়াকার-উজ-জামান।বৃহস্পতিবার সকালে কুমিল্লা সেনানিবাসে অনুষ্ঠিত বাংলাদেশ...

রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, গ্রেফতার ১

রাজধানীর বনশ্রী এলাকায় একটি মাদ্রাসার বাথরুম থেকে ১০ বছর বয়সী এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় আরেক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত শিক্ষার্থীর নাম...

ইসরাইলের প্রধানমন্ত্রী পদে লড়বেন ট্রাম্প!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরাইলে তার জনপ্রিয়তা প্রায় ৯৯ শতাংশ এবং প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব শেষ হলে তিনি সেখানে প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথাও...

দায়িত্ব শেষে ধাপে ধাপে ব্যারাকে ফিরছে সেনা সদস্যরা: সেনাপ্রধান

দেশের প্রয়োজনে মাঠপর্যায়ে দায়িত্ব পালন শেষে সেনা সদস্যদের ধীরে ধীরে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান...

রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, গ্রেফতার ১

রাজধানীর বনশ্রী এলাকায় একটি মাদ্রাসার বাথরুম থেকে ১০ বছর বয়সী এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় আরেক শিক্ষার্থীকে...

ইসরাইলের প্রধানমন্ত্রী পদে লড়বেন ট্রাম্প!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরাইলে তার জনপ্রিয়তা প্রায় ৯৯ শতাংশ এবং প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব শেষ হলে তিনি...

শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৯২ পরিবারের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ

বগুড়ার শেরপুরে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে ৯২টি পরিবারের মাঝে উন্নত জাতের ছাগল...

শিশু রামিসার বাবার বক্তব্য ‘অমূলক নয়’, বললেন আইনমন্ত্রী

ধর্ষণ ও হত্যার শিকার শিশু রামিসার বাবার ক্ষোভভরা বক্তব্যকে...

বগুড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে গলা কেটে হত্যা

বগুড়ার গাবতলী উপজেলায় গভীর রাতে নিজ ঘরে ঢুকে এক...