বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

অন্বেষণ ডেস্ক :

বমি করে ছিনতাই চক্রের দুই সদস্য আটক

বিশেষ সংবাদ

রাজধানীতে বমি করে ছিনতাই করার অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২ টি ছুরি উদ্ধার করা হয়। আটককৃতরা হলো, মো: সুমন আল হাসান (২৯) ও মো: আবুল হোসেন (৪০)।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) তেজগাঁও থানার ফার্মগেট খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে থেকে তাদের আটক করে তেজগাঁও থানা পুলিশ

জানা গেছে, আটককৃতরা বাসের ভেতর যাত্রীর ওপর বমি করে বিশেষ কায়দার টাকা ছিনতাই করেন। তাদের সাথে কিছু গাড়িচালক এবং হেলপার জড়িত আছে। তাই ছিনতাইকৃত টাকার কিছু অংশ তাদেরও দিতে হয় বলে জানিয়েছে আটককৃতরা। এরা ঢাকার চিহ্নিত ছিনতাইকারী।

তাদের গ্রুপে মোট ৫ জন সদস্য রয়েছে। তারা বিভিন্ন বাসে উঠে কৃত্রিম গোলমার সৃষ্টি করেন। এরপর নির্দিষ্ট কোনো একজনকে টার্গেট করেন। প্রথমে কয়েকজন নির্দিষ্ট লোককে ঘিরে ধরেন। তারপর একজন লোকের ওপর বমি করে দেয়।

এ সময় ওই ব্যক্তি অস্বস্তি বোধ করলে বাকি ২ জন কৌশলে তার পকেট থেকে টাকা, মোবাইল বের করে নেয়। তবে এক্ষেত্রে কেউ যদি তাদের কাউকে চুরি করেতে দেখে ফেলে বা ধরে ফেলে, তখন বাকি সদস্যরা ওই ব্যক্তিকেই ছিনতাইকারী বলে মারধর করে এবং সেখান থেকে পালিয়ে যায়। আর যদি কেউ ধরা পড়ে তবে বাকি সদস্যরা ছুরির ভয় দেখিয়ে সেখান থেকে পালিয়ে যায়।

বমি করে ছিনতাই চক্রের বিষয়ে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, তারা বিভিন্ন বাসে নিয়মিত এই কাজ করে থাকেন। শুক্রবার একই কায়দায় ১টি বাসে ওঠে বমি পার্টির সদস্যরা। তাদের ১ জন এ সময় এক ব্যক্তির মাথায় বমি করে দেয়।

তারপর বাকি সদস্যরা ওই ব্যক্তির পকেট থেকে ২০ হাজার টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ওই ব্যক্তি দেখে ফেললে উল্টো তাকেই ছিনতাইকারী বলে মারধর করতে থাকে তারা। পরে বাসে থাকা কয়েকজন যাত্রী বিষয়টি বুঝতে পেরে এগিয়ে এলে ৩ জন পালিয়ে যায়। তবে বাকি ২ সদস্য সুমন ও আবুল হোসেনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই করা ২০ হাজার টাকা ও ২টি ছুরি উদ্ধার করা হয়।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

দেশে আর মব কালচার বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন

দেশে আর মব কালচার বরদাশত করা হবে না, এমন কড়া অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, দাবি-দাওয়া আদায়ের নামে সড়ক-মহাসড়ক অবরোধ...

দুদকের মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামানকে গ্রেফতারের নির্দেশ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের পর ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল...

ইন্টারনেট বন্ধ করে গণহত্যার তথ্য আড়ালের নির্দেশ দেন জয় ও পলক: চিফ প্রসিকিউটর

গণঅভ্যুত্থানের সময় দেশজুড়ে ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত ছিল পরিকল্পিত, এমন অভিযোগ তুলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুরুতর বক্তব্য দিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তার...

দেশে আর মব কালচার বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন

দেশে আর মব কালচার বরদাশত করা হবে না, এমন কড়া অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। তিনি...

দুদকের মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামানকে গ্রেফতারের নির্দেশ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুদকের...

ইন্টারনেট বন্ধ করে গণহত্যার তথ্য আড়ালের নির্দেশ দেন জয় ও পলক: চিফ প্রসিকিউটর

গণঅভ্যুত্থানের সময় দেশজুড়ে ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত ছিল পরিকল্পিত, এমন অভিযোগ তুলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুরুতর বক্তব্য দিয়েছেন...

শেরপুরে ময়নাতদন্তে খুনের প্রমাণ, নিরাপত্তা চায় বাদীর পরিবার

বগুড়ার শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে একটি মামলার প্রধান সাক্ষীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ময়নাতদন্তের রিপোর্টে এটিকে হত্যাকা-...

গণমাধ্যমকে আর নজরদারির ভেতরে রাখা হবে না: তথ্যমন্ত্রী

বাংলাদেশে গণমাধ্যমের জন্য একটি স্বাধীন, নিরাপদ ও ভয়মুক্ত পরিবেশ...

শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের ঘোষণা নতুন শিক্ষামন্ত্রীর

দেশের শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পাশাপাশি ব্যাপক...