রাজবাড়ীতে ছেলেকে হত্যা মামলায় সৎ মা’য়ের যাবজ্জীবন

রাজবাড়ীতে ছেলেকে কীটনাশক খাইয়ে হত্যা মামলায় মোছা: আকলিমা আক্তার নামে এক সৎ মা’য়ের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার (২০ মার্চ) বিকেলে রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জাকিয়া পারভীন এ রায় দিয়েছেন। রায় দেয়ার সময় মামলার প্রধান ও একমাত্র আসামি মোছা: আকলিমা আক্তার আদালতে হাজির ছিলেন।
সাজাপ্রাপ্ত আসামি আকলিমা আক্তার রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের শাহ্মীরপুর গ্রামের মো: হযরত আলীর স্ত্রী।
রাজবাড়ীতে ছেলেকে হত্যার বিষেয়ে আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১০ আগস্ট সকালে সতীনের সাথে ঝগড়ার জের ধরে নিজের ৪ বছর বয়সী ছেলে রিপনকে কীটনাশক খাইয়ে হত্যা করেন হযরত আলীর ছোট স্ত্রী আকলিমা আক্তার।
এ ঘটনায় হযরত আলী পাংশা মডেল থানায় ১টি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আকলিমা আক্তারকে আটক করাহয়। পরে তিনি আদালতে কীটনাশক খাইয়ে শিশু রিপনকে হত্যার কথা স্বীকার করেন।
রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর(পিপি) অ্যাডভোকেট মো: উজির আলী শেখ গণমাধ্যমে জানান, আদালত দীর্ঘ শুনানি শেষে অভিযুক্ত আকলিমা আক্তারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

৫ বছরের আইনি লড়াইয়ের অবসান, খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা

রামিসা হত্যা মামলায় আত্মপক্ষ সমর্থনে আদালতে আসামিরা

আদালতে সাক্ষ্য দিতে এসে ন্যায়বিচার চাইলেন রামিসার বাবা

ক্রসফায়ারে মেরে ফেলেন আমাকে, এত টাকা কোথায় পাবো?: আদালতে সুব্রত বাইনের মেয়ে

হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি তুহিনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড, পাঁচজনের যাবজ্জীবন

শাপলা চত্বর হত্যা মামলায় দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা গ্রেফতার

নওগাঁয় হানিট্রাপ চক্রের ২ তরুণীসহ গ্রেপ্তার ৪

