অন্বেষণ ডেস্ক :

লক্ষ্মীপুরের রামগঞ্জে স্ত্রীর ‌লাঠির আঘাতে প্রবাসী স্বামীর মৃত্যু

বিশেষ সংবাদ

লক্ষ্মীপুরের রামগঞ্জে স্ত্রী মোছা: কোহিনুর বেগমের লাঠির আঘাতে মো: আবুল বাশার (৫৫) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্ত্রী কোহিনুর বেগমসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) উপজেলার ফতেহপুর গ্রামের দিঘির পাড় এলাকায় এই ঘটনাটি ঘটে।

নিহত মো: আবুল বাশার মৃত মো: হাবিব উল্যার ছেলে, তিনি সৌদি প্রবাসী ছিলেন। গ্রেফতারকৃতরা হলেন, নিহতের মেয়ে রাফা আক্তার ও পুত্রবধূ দিপা আক্তার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল বাশার দীর্ঘদিন ওমান ও সৌদি প্রবাসী ছিলেন। ছয় বছর আগে তিনি বাড়িতে আসেন। বিদেশ থেকে দেশে আসার পর জানতে পারেন, প্রতিবেশী বিল্লাল হোসেন দিলুর সঙ্গে তার স্ত্রী কোহিনুরের পরকীয়া প্রেমের সম্পর্ক রয়েছে। তখন থেকেই স্ত্রী কোহিনুরের সঙ্গে আবুল বাশারের কলহ শুরু হয়। প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো।

ঘটনার সময় স্ত্রী কোহিনুর স্বামী বাশারকে পাশের বাসা থেকে ধান আনার জন্য বলেন। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে কোহিনুর ১টি বাঁশের লাঠি দিয়ে আঘাত করলে বাশার অচেতন হয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

লক্ষ্মীপুরের রামগঞ্জে স্ত্রীর ‌লাঠির আঘাতে প্রবাসীর মৃত্যুর বিষয়ে, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো: হাসান মোস্তফা স্বপন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

ইলিশের আগুন দাম, কেজি ৪ হাজার ছাড়াল

পয়লা বৈশাখ ঘিরে পান্তা-ইলিশের চাহিদা বাড়লেও খুলনার বাজারে ইলিশের দাম পৌঁছেছে অস্বাভাবিক উচ্চতায়। সরবরাহ কম থাকায় বড় সাইজের ইলিশ প্রতি কেজি ৪ হাজার টাকা...

রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

রংপুরে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পিয়ারুল ইসলাম হত্যা মামলায় আসামি পারভেজ রহমান পলাশকে (২৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড...

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি, চার আসামির ৪ দিনের রিমান্ড

ঢাকার শ্যামলীতে অবস্থিত সিকেডি ইউরোলজি হাসপাতালে চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার সাতজনের মধ্যে চার আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।সোমবার (১৩ এপ্রিল)...

ইলিশের আগুন দাম, কেজি ৪ হাজার ছাড়াল

পয়লা বৈশাখ ঘিরে পান্তা-ইলিশের চাহিদা বাড়লেও খুলনার বাজারে ইলিশের দাম পৌঁছেছে অস্বাভাবিক উচ্চতায়। সরবরাহ কম থাকায় বড় সাইজের...

রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

রংপুরে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পিয়ারুল ইসলাম হত্যা মামলায় আসামি পারভেজ রহমান পলাশকে (২৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই...

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি, চার আসামির ৪ দিনের রিমান্ড

ঢাকার শ্যামলীতে অবস্থিত সিকেডি ইউরোলজি হাসপাতালে চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার সাতজনের মধ্যে চার আসামির চার দিনের...

শেরপুরে চেয়ারম্যান-মেম্বার দ্বন্দ্বে শীত শেষেও গরিবের কম্বল গুদামে

শীত পেরিয়ে গ্রীষ্মের আগমন ঘটলেও বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নে দুস্থদের জন্য বরাদ্দকৃত সরকারি কম্বল এখনো পুরোপুরি বিতরণ...

জামিনে কারামুক্ত বাউলশিল্পী আবুল সরকার

ধর্ম অবমাননার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া বাউলশিল্পী...

ভিসা নিয়ে ভারতের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা পুনরায় চালুর বিষয়ে...