সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

মর্তুজা শাহাদত সাধন ও আতাউর শাহ্, নওগাঁ :

ডাক্তার পরিচয়ে অপারেশন করার অপরাধে ভূয়া ডাক্তারের জেল জরিমানা

বিশেষ সংবাদ

গুরুত্বপূর্ণ বিভিন্ন রোগীদের চিকিৎসা দেওয়া সহ ডাক্তার পরিচয়ে অপারেশন করার অপরাধে নওগাঁর সাপাহারে এক ভূয়া ডাক্তারের জেল জরিমানা করা হয়েছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলার সততা ক্লিনিকের পরিচালক মনিরুল ইসলাম স্বপণকে এই দণ্ডাদেশ দেয় ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্যাহ আল মামুন।

বৃহস্পতিবার রাতে স্থানীয় গণমাধ্যমকর্মীরা মনিরুল ইসলাম স্বপনের অপারেশন করার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন। সেই সূত্র ধরে শুক্রবার সকালে সততা ক্লিনিকে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমান আদালতের প্রশ্নত্তোরে ওই কতিথ ডাক্তার তার দোষ স্বীকার করেন। এসময় তার ক্লিনিকের লাইসেন্স না থাকায় এবং নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে অপারেশন করার অপরাধে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৬ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৭ দিনের জেলের আদেশ শোনান ভ্রাম্যমাণ আদালত।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আাব্দুল্যাহ আল মামুন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ক্লিনিকের রোগীদের সুচিকিৎসার ব্যবস্থা ও খোঁজ খবর নিতে বলেন। ভ্রাম্যমান আদালতের অভিযানে অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহা. রুহুল আমিনসহ আরও অনেকে।

উল্লেখ্য, কতিথ ডাক্তার মনিরুল ইসলাম স্বপনের কোন একাডেমিক ও ডাক্তারি সনদ নেই বলে জানা গেছে। এছাড়াও তিনি নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে পোরশা উপেজলার সরাইগাছী সহ বিভিন্ন এলাকার ক্লিনিকগুলোতে অপারেশন করে আসছেন বলে জানা গেছে

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

দুইদিনের সফরে ইসরায়েল যাচ্ছেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুইদিনের সরকারি সফরে ইসরায়েল যাচ্ছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, এই সফরে দ্বিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতা ও...

আইন লঙ্ঘন করে গড়ে ওঠা রিসোর্টের বিরুদ্ধে ব্যবস্থা: দীপেন দেওয়ান

আইন লঙ্ঘন করে পার্বত্য চট্টগ্রামে গড়ে ওঠা রিসোর্টগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।তিনি বলেন, পরিবেশ...

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি সংশ্লিষ্টদের এ...

দুইদিনের সফরে ইসরায়েল যাচ্ছেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুইদিনের সরকারি সফরে ইসরায়েল যাচ্ছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে,...

আইন লঙ্ঘন করে গড়ে ওঠা রিসোর্টের বিরুদ্ধে ব্যবস্থা: দীপেন দেওয়ান

আইন লঙ্ঘন করে পার্বত্য চট্টগ্রামে গড়ে ওঠা রিসোর্টগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম...

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে...

কার্যক্রম নিষিদ্ধ দলের কোনো তৎপরতা বরদাশত নয়: আইজিপি

দেশে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনো ধরনের তৎপরতা চলতে দেওয়া যাবে না বলে কঠোর নির্দেশনা দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক...

বগুড়ায় মসলায় কাপড়ের রং মেশানোয় ৩ লাখ টাকা জরিমানা ও একজনের জেল

বগুড়ার শাহজাহানপুরে মসলায় ক্ষতিকর টেক্সটাইল রং মেশানোর দায়ে আরএসি...

ক্যান্সারে মারা গেলেন ঢাবির সহযোগী অধ্যাপক

ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন...