শেরপুরে খেরুয়া মসজিদের সড়কে জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পাঁচ শতাধিক পরিবার

বগুড়ার শেরপুর উপজেলায় মুঘল আমলের ঐতিহ্যবাহী নিদর্শন ৫০০ বছরের প্রাচীন ‘খেরুয়া মসজিদ’ যাতায়াতের সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা, ফলে চরম দুর্ভোগে পড়েছেন ওই এলাকার প্রায় পাঁচ শতাধিক পরিবার ও মসজিদে আসা দর্শনার্থীরা।
উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের হামছাপুর মধ্যপাড়ায় অবস্থিত প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক সংরক্ষিত এই ঐতিহাসিক মসজিদের সামনের সড়কের সলিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দ। বৃষ্টির পানিতে পুরো সড়কটি তলিয়ে থাকায় কোথাও কোথাও পথচারীদের উরু পর্যন্ত পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে।
সড়কের গর্তগুলো পানির নিচে থাকায় মোটরসাইকেল, অটোভ্যানসহ বিভিন্ন যানবাহন ঝুঁকি নিয়ে চলছে, যা প্রতিনিয়ত দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয়রা জানান, এই এলাকায় প্রায় ৫০০ পরিবার বসবাস করে। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় মসজিদে নামাজ পড়তে যাওয়া, শিশুদের স্কুলে পাঠানো কিংবা জরুরি প্রয়োজনে হাসপাতালে যাতায়াত করা দুর্বিষহ হয়ে উঠেছে। বারবার সংস্কারের দাবি জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়েনি।
সাবেক ইউপি সদস্য মো: লিটন জানান, বিগত ১৭ বছরে বহুবার চেষ্টা করেছি রাস্তাটি সংস্কার করা সম্ভব হয়নি। এই রাস্তাদিয়ে প্রায় ৪০ হাজার লোক যাতায়াত করেন। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানাই, যেন দ্রæত এই রাস্তা সংস্কারের ব্যবস্থা করা হয়।
ঐতিহাসিক এই নিদর্শনের রক্ষণাবেক্ষণে নিয়োজিত প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, “গত ১০-১২ দিন ধরে রাস্তাটি পানির নিচে তলিয়ে আছে। এখানে পানি নিষ্কাশনের কোনো সুব্যবস্থা নেই। আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই সড়কটির এই করুণ দশা দেখে আসছি।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে শারদ সাময়িকী ‘মহার্ঘ’র ১৮তম প্রকাশনা উৎসব

শেরপুরে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

শেরপুরে সুদের টাকার জন্য বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, বাবা-ছেলে গ্রেপ্তার

শেরপুরে দুই শিক্ষকের ছবি দিয়ে আপত্তিকর পোস্ট, গ্রেপ্তার ১

ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক-মানসিক বিকাশ জরুরি: এমপি সিরাজ

শেরপুরে কবি ও বেঙ্গল ফার্মেসির পরিচালক পারভেজের প্রয়াণ

শেরপুরে শিক্ষকদের ছবি জড়িয়ে কুরুচিপূর্ণ পোস্ট, গ্রেপ্তারের দাবি

শেরপুরে সাংস্কৃতিক জোটের নাম পরিবর্তন, নতুন নাম ‘ঐক্য সংসদ’

শেরপুরে মহাসড়কে নছিমনের চাপায় কৃষকের মৃত্যু

